জয়ের দ্রুত বিদায়, তাইজুলের প্রতিরোধ
-
1
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ছিটকে অনিশ্চিত ক্যামেরন গ্রিন
-
2
ত্রিদেশীয় সিরিজের রোমাঞ্চকর ফাইনালে লঙ্কান মেয়েদের কাছে ৪ রানে হারল বাংলাদেশ
-
3
দ্বিতীয় টেস্টের আগেই দলে ফিরছেন এইডেন মারক্রাম
-
4
পাথুম নিশাঙ্কা ছিটকে গেলেন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে, তার জায়গায় দলে লাহিরু উদারা
-
5
বিশ্বকাপ ও এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজকে দেখছেন লিটন
জয়ের দ্রুত বিদায়, তাইজুলের প্রতিরোধ
জয়ের দ্রুত বিদায়, তাইজুলের প্রতিরোধ
চলছে সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিনের শেষ বিকালে দ্রুত ৩ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ আজ ব্যাটিংয়ে নেমেছিল ঘুরে দাঁড়ানোর আশায়। কিন্তু সকাল শুরুর ৩০ মিনিটের মধ্যেই সেট ওপেনার জয়ের বিদায়।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ করা ২৮০ রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ। ২০ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের স্কোরবোর্ডে ৭৯ রান।
আগের দিন নাইটওয়াচ ম্যান হিসাবে ব্যাট করতে নামা তাইজুল ইসলাম আজ সকালে টিকে গেলেও লাহিরু কুমারার পেসে উইকেট হারিয়েছেন মাহমুদুল হাসান জয়। এক্সট্রা বাউন্স সামলাতে ব্যর্থ জয় ব্যাট ছুঁয়ে ক্যাচ হয়েছেন স্লিপে। ৪৬ বল খেলা মাহমুদুল জয়ের ব্যাট থেকে আসে ১২ রান।
এরপর তাইজুল ইসলামের সঙ্গী হন শাহাদাত হোসেন দিপু। শুরু থেকেই দিপুকে বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাট চালাতে দেখা যায়। তাইজুল ইসলাম ১৯ ও শাহাদাত দিপু ব্যাট করছেন ১৫ রানে।
