রশিদ-নবীর কণ্ঠে প্রতিবাদ, কাবুলে হামলা নিয়ে তীব্র ক্ষোভ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 13 মিনিট আগে
রশিদ-নবীর কণ্ঠে প্রতিবাদ, কাবুলে হামলা নিয়ে তীব্র ক্ষোভ

রশিদ-নবীর কণ্ঠে প্রতিবাদ, কাবুলে হামলা নিয়ে তীব্র ক্ষোভ

রশিদ-নবীর কণ্ঠে প্রতিবাদ, কাবুলে হামলা নিয়ে তীব্র ক্ষোভ

কাবুলের আকাশে ভয়াবহতার সেই রাত যেন কেবল ধ্বংসই নয়, তুলে এনেছে গভীর ক্ষোভ আর মানবিক প্রশ্নও। পাকিস্তানের বিমান হামলায় বেসামরিক প্রাণহানির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটাররা, যেখানে সবচেয়ে সরব হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার রশিদ খান।

ঘটনার প্রেক্ষাপটে নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডলে দেওয়া প্রতিক্রিয়ায় রশিদ খান বেসামরিক স্থাপনায় হামলাকে সরাসরি যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দেন। হামলার ভয়াবহতা এবং এর মানবিক প্রভাব তুলে ধরে তিনি লিখেছেন, 

"বেসামরিক বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা চিকিৎসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করা, তা ইচ্ছাকৃত হোক বা দুর্ঘটনাবশত, সবই যুদ্ধাপরাধ। বিশেষ করে পবিত্র রমজান মাসে মানুষের জীবন নিয়ে এমন ছেলেখেলা ভয়ানক এবং উদ্বেগজনক।"

একই সঙ্গে এই ধরনের হামলার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের দাবি জানিয়ে রশিদ খান আরও বলেন, 

"এ ধরনের কর্মকাণ্ড শুধু বিভাজন ও ঘৃণা বাড়াবে। আমি জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থাকে এই ঘটনার তদন্তের জন্য আহ্বান জানাচ্ছি। এই কঠিন সময়ে আমি আমার আফগান জনগণের সঙ্গে দাঁড়িয়েছি। আমরা সঠিকভাবে নিরাময় করব এবং আবারও শক্তিশালী হয়ে উঠব। আমরা সবসময় করি।"

পাকিস্তানকে ইজরায়েলের সাথে তুলনা করে নাভিন উল হক লেখেন, ইজরায়েল এবং পাকিস্তানের শাসনকালকে নিয়ে কোনো তফাৎ খুঁজে পাওয়া কঠিন।"

এদিকে কাবুলে সংঘটিত হামলার পর নিজের হতাশা ও বেদনার কথা জানিয়েছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীও। বিশেষ করে হাসপাতালে হামলার চিত্র তুলে ধরে তিনি সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দেন। 

নবীর ভাষায়, "আজ রাত কাবুলে একটি হাসপাতালে আশা নিঃশেষ হয়েছে। চিকিৎসা চাওয়ার জন্য আসা যুবকরা পাকিস্তানি সামরিক বাহিনীর হামলায় নিহত হয়েছেন। মায়েরা গেটের কাছে দাঁড়িয়ে তাদের সন্তানদের নাম ধরে ডাকছিলেন। রমজানের ২৮তম রাতে তাদের জীবন হঠাৎই শেষ হয়ে গেছে।"