বিসিবি নির্বাচন তদন্তে এনএসসির গেজেট, ব্যাখ্যা চায় বোর্ড
-
1
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
-
2
তৃতীয় ওয়ানডেতে শেষ বলের এলবিডব্লিউ রিভিউ নিয়ে পাকিস্তানের অভিযোগ
-
3
বাংলাদেশ সফরে শ্রীলঙ্কা নারী দল, প্রকাশ পেল পূর্ণ সূচি
-
4
দুলতে থাকা ম্যাচেও আস্থা হারাননি মিরাজ, সিরিজ জয়ে তৃপ্ত অধিনায়ক
-
5
পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
বিসিবি নির্বাচন তদন্তে এনএসসির গেজেট, ব্যাখ্যা চায় বোর্ড
বিসিবি নির্বাচন তদন্তে এনএসসির গেজেট, ব্যাখ্যা চায় বোর্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) নির্বাচনের তদন্তে জাতীয় ক্রীড়া পরিষদের (NSC) গেজেট প্রকাশ নিয়ে উদ্বেগ জানিয়েছে বিসিবি। সোমবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ প্রকাশিত গেজেট নং ৩৪.০৩.০০০০.০০০.০০৪.৫৫.০০৩৫.২৪.১৯৬ এর মাধ্যমে ২০২৫ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের তদন্তে একটি অনুসন্ধান কমিটি গঠনের বিষয়টি সামনে এসেছে। তবে বর্তমান বিসিবি বোর্ড সংবিধান অনুযায়ী নির্বাচিত এবং পূর্ণাঙ্গভাবে কার্যক্রম পরিচালনা করছে। দায়িত্ব গ্রহণের পর থেকে বোর্ডটি বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছে।
বিসিবি মনে করছে, এই গেজেট প্রকাশের ফলে বোর্ডের স্থিতিশীলতা, স্বাধীনতা এবং নির্বাচিত প্রশাসনের ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের শাসন কাঠামোর অংশ হিসেবে বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) পূর্ণ সদস্য। আইসিসির নীতিমালা অনুযায়ী, কোনো নির্বাচিত ক্রিকেট বোর্ডের কার্যক্রমে বাহ্যিক হস্তক্ষেপের সম্ভাবনা দেখা দিলে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় এবং এ ক্ষেত্রে আইসিসির গভর্ন্যান্স ও কমপ্লায়েন্স কাঠামোর আওতায় পর্যালোচনার বিষয় হতে পারে।
বিষয়টি নিয়ে আইসিসি নেতৃত্বের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গেও অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে বলে জানায় বিসিবি। সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে, যদি কোনো পদক্ষেপকে নির্বাচিত ক্রিকেট বোর্ডের কার্যক্রমে হস্তক্ষেপ হিসেবে ব্যাখ্যা করা হয়, তাহলে তা আন্তর্জাতিক ক্রিকেট ব্যবস্থাপনায় গভর্ন্যান্স সংক্রান্ত উদ্বেগ তৈরি করতে পারে।
এ পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যায়ে সম্ভাব্য প্রভাব বিবেচনায় বিসিবি বিষয়টি সতর্কতা ও স্বচ্ছতার সঙ্গে সমাধান করতে চায়। আইসিসির সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের আগে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে সরাসরি আলোচনা করে গেজেটটির প্রেক্ষাপট, উদ্দেশ্য এবং সম্ভাব্য প্রভাব সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা পাওয়াকে যথাযথ মনে করছে বোর্ড।
বিসিবি জানায়, তারা সংশ্লিষ্ট জাতীয় কর্তৃপক্ষগুলোর সঙ্গে গঠনমূলক সংলাপ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্রিকেট প্রশাসন ব্যবস্থার আলোকে নির্বাচিত ক্রিকেট বোর্ডের স্বায়ত্তশাসন বজায় রাখা জরুরি।
এ কারণে বাংলাদেশ ক্রিকেটের স্থিতিশীলতা, স্বাধীনতা ও অগ্রযাত্রা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে দেশের অবস্থান অক্ষুণ্ন রাখতে বিষয়টি দ্রুত সমাধানের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে বিসিবি।
