বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 31 সেকেন্ড আগে
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

আবারও আন্তর্জাতিক ক্রিকেটের নতুন এক অধ্যায়ের অপেক্ষায় বাংলাদেশ। এবার ঘরের মাঠে টাইগারদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে আসছে নিউজিল্যান্ড, আর সেই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড দল। বাংলাদেশি কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে সফরকারী দলকে তিন দিন সময় দেওয়া হবে। এরপর ১৭ এপ্রিল মিরপুরের শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ।

একই মাঠে ২০ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর সিরিজের শেষ ম্যাচের জন্য দুই দল পাড়ি দেবে চট্টগ্রামে। বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৩ এপ্রিল গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ লড়াই।

ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর শুরু হবে টি-টোয়েন্টি পর্ব। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজে বিশেষ আকর্ষণ রয়েছে বাংলাদেশের জন্য, কারণ বিশ্বকাপ বয়কটের পর প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেলতে নামবে টাইগাররা।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ২৭ এপ্রিল প্রথম এবং ২৯ এপ্রিল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এরপর সিরিজের শেষ ম্যাচটি খেলতে আবার ঢাকায় ফিরবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ২ মে মিরপুরে অনুষ্ঠিত সমাপনী টি-টোয়েন্টির মধ্য দিয়েই শেষ হবে কিউইদের এই সফর।

ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। অন্যদিকে টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ফ্লাডলাইটের আলোয় সন্ধ্যা ৬টায়।