দৃঢ় মনোবলকেই রসদ মানছেন মাশরাফি
দৃঢ় মনোবলকেই রসদ মানছেন মাশরাফি
দৃঢ় মনোবলকেই রসদ মানছেন মাশরাফি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দশ বছর পর আবারো চ্যাম্পিয়ন দের কাতারে। জুনে ইংল্যান্ড ও ওয়ালেস এ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে বাংলাদেশের সেরা ওয়ানডে দলের নেতৃত্ব দিবেন দেশসেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রত্যাশাটা তাই একটু বেশিই দেশবাসীর কাছে।
আগামী বুধবার রাতে ত্রি-দেশীয় সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ১৮ সদস্যের বাংলাদেশ দল রওয়ানা দিবে ইংল্যান্ডের উদ্দেশ্যে। আয়রল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজ শুরু হতে বাকি আরো বেশ কয়েকদিন। যার আগে টাইগাররা প্রস্ততি ক্যাম্প করবে ইংল্যান্ড এর সাসেক্সে। এই লম্বা সফর শুরু করার আগে আজ সকালে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তার পরিকল্পনা জানাতে এসেছিলেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এর প্রেস-কনফারেন্স রুমে। জানান তার পরিকল্পনার কথা।
মাশরাফি বলেন- “সব বারের মত এবারো আমাদের প্রস্ততিটা ভালো। সম্প্রতি নিউজিল্যান্ড সিরিজে দল হারলেও ব্যাক্তিগত পারফরম্যান্স টা কাজে দিবে সবার। ইংল্যান্ডে যে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প আছে আশা করি সেটা ভালো কাজে দিবে। এ ছাড়াও ত্রি-দেশীয় সিরিজে আমাদের খেলতে হবে নিউজিল্যান্ড এর বিপক্ষে। এখান থেকেও তাদের বুঝে নেয়ার একটা সুযোগ রয়েছে। প্রস্ততি ম্যাচ আছে ভারত-পাকিস্তানের সাথে। ওগুলোতে ভালো করলে মনোবল আরো বাড়বে। মোট কথা আমাদের দৃঢ় মনোবলই আমাদের আত্ববিশ্বাস যোগাবে চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো করতে হলে।”আগামী পহেলা জুনে অনুষ্ঠিতব্য এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এর গ্রুপে আছে স্বাগতিক ইংল্যান্ড, অষ্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এর মত শক্তিশালী দলগুলো।
