দল পরিবর্তনের নতুন নিয়ম, সুযোগ থাকছে নাসিরদের
দল পরিবর্তনের নতুন নিয়ম, সুযোগ থাকছে নাসিরদের
দল পরিবর্তনের নতুন নিয়ম, সুযোগ থাকছে নাসিরদের
পহেলা জুন শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করেছে বাংলাদেশ। ২৫ এপ্রিল ছিল দল ঘোষণার শেষ তারিখ। তবে সেই নিয়ম পাল্টে চাইলেই ২৪ মে মধ্যরাতের মধ্যেও চাম্পিয়ন্স ট্রফির জন্য দল পরিবর্তন করতে পারবে অংশগ্রহণকারী আট দল। ক্রিকেটের অভিভাবক আইসিসি থেকেই এই নতুন নিয়মটি নিশ্চিত করা হয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিজেদের ঝালিয়ে নিতে পারবেন দলের খেলোয়াড়রা। চ্যাম্পিয়ন্স ট্রফির স্ট্যান্ডবাই হিসেবে নাসির হোসেন, নুরুল হাসান সোহান, শুভাশিস রয় রয়েছেন। এদের মধ্যে কেউ ত্রিদেশীয় সিরিজে ভালো করতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে মিলতে পারে সুযোগ।
ত্রিদেশীয় সিরিজ ১২ মে শুরু হয়ে ২৪ মে শেষ হবে। সেক্ষেত্রে নির্বাচকরা চাইলে নিজেদের সিদ্বান্ত আরেকবার বিবেচনা করলেও করতে পারেন।
