দল চাইলে খেলে যাবোঃ ইউনিস খান
দল চাইলে খেলে যাবোঃ ইউনিস খান
দল চাইলে খেলে যাবোঃ ইউনিস খান
বেশ ঘটা করেই পাকিস্তানের করাচীতে সংবাদমাধ্যমের সামনে অবসরের ঘোষণা দিয়েছিলেন ইউনিস খান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষ করেই কিটব্যাগ তুলে রাখার কথা বলেছিলেন তিনি। তবে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ টেস্ট রান ও শতকের মালিক ইউনিস খান দল চাইলে খেলে যাবেন বলে জানিয়েছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিশিয়াল ওয়েবসাইটকে ইউনিস খান জানান, " হ্যা, আমি এটা নিয়ে ভাববো। এটার সবটুকু নির্ভর করছে আমার দলের আমাকে প্রয়োজন আছে কিনা তার ওপর। তারা যদি আমাকে অনুরোধ করে, লোকজন যদি আমাকে খেলতে দেখতে চায়, তাহলে কেনো নয়? কিন্তু সবই নির্ভর করছে দলের উপর।" এই সিরিজ খেলেই অবসর নিতে চাওয়া অধিনায়ক মিসবাহ ইউনিস খানের ফেরার গুরুত্ব জানিয়ে বলেন, " আমি অস্ট্রেলিয়াতে থাকতেই তার(ইউনিস খান) সাথে কথা বলেছি যে, তুমি এখনও খেলে যেতে পারো। যদিও আমাদের দলে অনেক প্রতিভাবান তরুণেরা আছে, তবুও ইউনিসের ফেলে যাওয়া জায়গা পূরণ করা সম্ভব না।২০০০ সালে অভিষেক হবার পর ১৭ বছরে ইউনিস খান এখন পর্যন্ত খেলেছেন ১১৫ টেস্ট। ৫৩.০৬ ব্যাটিং গড়ে ইউনিস খানের টেস্ট রান ৯৯৭৭, যা পাকিস্তানীদের মধ্যে সর্বোচ্চ। ৩৪টি শতক নিয়েও পাকিস্তানী ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে ইউনিস খান। হানিফ মোহাম্মদের ৩৩৭, ইনজামাম উল হকের ৩২৯ এর পর ইউনিস খানের শ্রীলঙ্কার বিপক্ষে করা ৩১৩ রান পাকিস্তানীদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান।
