টানা দুই শিরোপা জয়ের খুব কাছে রংপুর রাইডার্স
-
1
শ্রীলঙ্কাকে ইনিংস ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজ
-
2
ঐতিহাসিক সিরিজ জয়ের পরই আয়ারল্যান্ড ছাড়লেন প্রধান কোচ হেনরিখ মালান
-
3
অলিম্পিকে ফিরছে ক্রিকেট, দল সংখ্যা ও কোয়ালিফিকেশন ফরম্যাট ঘোষণা
-
4
নটিংহাম টেস্টে কিউইদের দাপুটে জয়, ১৬০ রানে হারল ইংল্যান্ড
-
5
দ্বিতীয় দিন শেষে ব্যাকফুটে বাংলাদেশ, চালকের আসনে জিম্বাবুয়ে
টানা দুই শিরোপা জয়ের খুব কাছে রংপুর রাইডার্স
টানা দুই শিরোপা জয়ের খুব কাছে রংপুর রাইডার্স
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স আবারও গ্লোবাল সুপার লিগের ফাইনালে। ৪ ম্যাচে ৭ পয়েন্ট পাওয়া রংপুর আগামীকাল ভোরে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলবে। প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
গতবার গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়া রংপুর এবার এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করে। তবে লিগ পর্বে নিজেদের শেষ খেলায় মাত্র ৭৯ রানে অলআউট হয়েও পরাজয় থেকে বেঁচে যায় দলটি। বৃষ্টির কারণে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের এই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রংপুর রাইডার্স ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল শনিবার, বাংলাদেশ সময় ভোর ৫টায়।
টুর্নামেন্টের বর্তমান শিরোপাধারীরা আরও একটা ট্রফি জয়ের খুব কাছে।
