ব্যাটসম্যানদের দাপটে তৃতীয় স্থানে উঠে এলো সানরাইজার্স হায়দরাবাদ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 43 মিনিট আগে
ব্যাটসম্যানদের দাপটে তৃতীয় স্থানে উঠে এলো সানরাইজার্স হায়দরাবাদ

ব্যাটসম্যানদের দাপটে তৃতীয় স্থানে উঠে এলো সানরাইজার্স হায়দরাবাদ

ব্যাটসম্যানদের দাপটে তৃতীয় স্থানে উঠে এলো সানরাইজার্স হায়দরাবাদ

  ৮৪ রান করে অনেকটা একাই লড়াই করে যাচ্ছিলেন শন মার্শ তবে, নিজের দল কিংস ইলেভেন পাঞ্জাবকে জেতাতে পারেননি জেতাতে। বিশাল লক্ষ্য ছুড়ে দেওয়া সানরাইজার্স হায়দরাবাদ ২৬ রানে জিতে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানটা দখল করে রাখলো। পূর্বের মত এবারো হায়দরাবাদকে চমৎকার শুরু এনে দেন ধাওয়ান-ওয়ার্নার জুটি। উদ্বোধনী জুটিতে তারা স্কোর বোর্ডে জমা করেন ১০৭ রান। দুজনই অর্ধশতকের উদযাপন করেন। ৪ টি চার এবং একই সংখ্যক ছক্কার মারে ২৭ বলে ৫১ রানের অধিনায়কসুলভ ইনিংস খেলেন ওয়ার্নার। আরেক ওপেনার ধাওয়ান তার অধিনায়ককেও ছাড়িয়ে করেন ৭৭ রান। তার ৪৮ বলের এই ঝোড়ো ইনিংসে ছিল ৯ টি চার এবং একটি ছয়। অধিনায়ক ওয়ার্নার তারই স্বদেশী পাঞ্জাবের অলরাউন্ডার ম্যাক্সওয়েলের কাছে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর কেন উইলামসন মারমুখী ব্যাটিং প্রদর্শন করে রানের চাকা সচল রাখেন। ২৭ বলে চারটি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন নিউজিল্যান্ড অধিনায়ক। ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দরাবাদ। ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলিয় ২৬ রানের মাথায় গাপটিলকে হারায় পাঞ্জাব। ব্যক্তিগত ২৩ রান করা গাপটিলের বিদায়ের পরের ওভারেই আরেক ওপেনার মানন বোহরা মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন। অধিনায়ক ম্যাক্সওয়েল ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ, দুই বল মোকাবিলা করে শুন্য রানে বিদায় নিয়েছেন। একমাত্র শন মার্শ ছাড়া বাকি কেউই হায়দরাবাদের জয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। এউইন মরগান ২১ বলে ২৬ রানের ইংস খেলে চেষ্টা করেছিলেন। কিন্তু অপরদিকে শন মার্শ ৫০ বলে ১৪ টি চার এবং দুটি ছয়ের মারের মাধ্যমে ৮৪ রানের এক চমৎকার ইনিংস খেলে বিদায় নেন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৮১ রানে থামে কিংস ইলেভেন পাঞ্জাব। ৪ ওভারে ১৬ রান দিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন হায়দরাবাদের রাশিদ খান। ম্যাক্সওয়েলদের বিশাল লক্ষ্য তাড়া করতে ৩৬ রানে ৩ উইকেট নিয়ে বাঁধা দিয়েছেন হায়দরাবাদের আরেক বোলার সিদ্বার্থ কুল। ৪২ রান দিয়ে তারই সমান উইকেট দখল করেছেন অভিজ্ঞ আশিষ নেহরা। এছাড়া কমলা জার্সি ধারীদের হয়ে ভুবনেশ্বর কুমার ২৭ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট।   সংক্ষিপ্ত স্কোরঃ সানরাইজার্স হায়দরাবাদ ২০৭/৩ (২০) ধাওয়ান ৭৭, উইলিয়ামসন ৫৪, ম্যাক্সওয়েল ২৯/২।   কিংস ইলেভেন পাঞ্জাব ১৮১/৯ (২০) শন মার্শ ৮৪, মরগ্যান ২৬, সিদ্বার্থ কুল ৩৬/৩, নেহরা ৪২/৩ ম্যাচ সেরাঃ রাশিদ খান (সানরাইজার্স হায়দরাবাদ)