তদন্ত প্রতিবেদন নিয়ে গণমাধ্যমের দাবির বিষয়ে বিসিবির উদ্বেগ
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 7 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
বিসিসিআইয়ের নতুন অ্যাসোসিয়েট পার্টনার ক্যাম্পা, এসবিআই লাইফ ও চ্যাটজিপিটি, চুক্তি ১৩০ কোটি রুপিরও বেশি
-
2
গায়ানায় মিরাজ-তাহির জাদুতে গুড়িয়ে গেল সেন্ট লুসিয়া, ৪ উইকেটের জয় গায়ানার
-
3
অস্ট্রেলিয়া জয়ের নায়ক হাসান মাহমুদ এবার আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে
-
4
অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারত এ দল ঘোষণা, দুই ফরম্যাটে অধিনায়ক পাডিক্কাল ও গায়কোয়াড়
-
5
সিপিএলে মিরাজের স্বপ্নের অভিষেক, শিকার ৩ উইকেট
তদন্ত প্রতিবেদন নিয়ে গণমাধ্যমের দাবির বিষয়ে বিসিবির উদ্বেগ
তদন্ত প্রতিবেদন নিয়ে গণমাধ্যমের দাবির বিষয়ে বিসিবির উদ্বেগ
জাতীয় ক্রিকেট গ্রাউন্ড, পূর্বাচলে মাটি ক্রয়ে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্প্রচারিত প্রতিবেদনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) স্টার নিউজের স্যাটেলাইট চ্যানেল স্টার প্লের একটি অনুসন্ধানী প্রতিবেদনে তদন্ত কমিটির কার্যক্রম ও প্রতিবেদনের বিষয়ে কিছু দাবি করা হয়। এ প্রসঙ্গে বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত তদন্ত কমিটির কোনো প্রতিবেদন তারা হাতে পায়নি এবং কমিটিও আনুষ্ঠানিকভাবে তাদের অনুসন্ধানী ফলাফল বোর্ডে জমা দেয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান বাস্তবতার সঙ্গে উক্ত সম্প্রচারে উপস্থাপিত তথ্যের মিল নেই এবং এতে তদন্তের প্রকৃত অবস্থা সঠিকভাবে প্রতিফলিত হয়নি।
এই পরিস্থিতিতে বিসিবি সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলটির প্রতি সম্প্রচারিত কনটেন্ট পর্যালোচনা এবং সৃষ্ট বিভ্রান্তি নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সঠিক তথ্য, ন্যায্যতা ও দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে বিষয়টি দেখার অনুরোধ জানানো হয়েছে।
