১৩ বছরের টেস্ট ক্যারিয়ার থেকে অবসর নিলেন মোহাম্মদ শামি
-
1
শারজাহ টেস্টের প্রথম দিন জিম্বাবুয়ের দাপট, টেলরের সেঞ্চুরি
-
2
মাইক হাশিকে পরামর্শক কোচ নিয়োগ দিল অস্ট্রেলিয়া
-
3
জাঙ্গুর সেঞ্চুরিতে ক্যারিবীয়দের বড় রান, ২ উইকেট হারিয়ে বাংলাদেশ চাপে
-
4
গোড়ালির চোট কাটিয়ে প্রথম ইনিংসে নামতে পারছেন না সাদমান
-
5
জিম্বাবুয়ের ৫০৪ রানের জবাবে আফগানিস্তানের দারুণ শুরু, দ্বিতীয় দিন শেষে তুলল ১১৩
১৩ বছরের টেস্ট ক্যারিয়ার থেকে অবসর নিলেন মোহাম্মদ শামি
১৩ বছরের টেস্ট ক্যারিয়ার থেকে অবসর নিলেন মোহাম্মদ শামি
টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি। শুক্রবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় ১৩ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানার কথা জানান ৩৬ বছর বয়সী এই ফাস্ট বোলার।
২০১৩ সালের ৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকের দিনে ১১৮ রানে ৯ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন শামি। কাকতালীয়ভাবে অভিষেকের সেই একই তারিখে (৬ নভেম্বর) লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। তবে টেস্ট ছাড়লেও আইপিএলসহ সাদা বলের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন এই পেসার।
ভারতের হয়ে ৬৪ টেস্টে ২২৯টি উইকেট শিকার করেছেন শামি। তার গড় ২৭.৭১ এবং স্ট্রাইক রেট ৫০.২। বিশেষ করে দেশের মাটিতে স্পিন-সহায়ক উইকেটেও তার পারফরম্যান্স ছিল চোখধাঁধানো গড় ২২.১ এবং স্ট্রাইক রেট ৪২.৬। তার মোট উইকেটের প্রায় ৪৫ শতাংশই এসেছে বোল্ড বা এলবিডব্লিউ থেকে। ২০১৬ সালে ইংলিশ ব্যাটার অ্যালিস্টার কুককে বোল্ড করে স্টাম্প ভেঙে ফেলা ছিল তার ক্যারিয়ারের অন্যতম চর্চিত মুহূর্ত।
ভারত তার খেলা ৬৪ টেস্টের ৩১টিতে জিতেছে এবং ঘরের মাঠে তিনি কখনো কোনো সিরিজ হারেননি। ভারতের হয়ে ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটিই ছিল তার শেষ টেস্ট।
উত্তরপ্রদেশের আমরোহায় জন্ম নেওয়া শামি বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে উঠে এসেছিলেন। বর্তমানে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের প্রতিনিধিত্ব করছেন তিনি। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ভারতের পেস বোলিংয়ের ইতিহাসে অন্যতম সেরা হিসেবেই স্মরণীয় হয়ে থাকবেন শামি।
