আটদিন পর ফিরবেন মুস্তাফিজ, নয়দিন পর সাকিব
-
1
বিপিএলে ফিক্সিং নিষিদ্ধ চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক ও কর্মকর্তা
-
2
স্মৃতি ও সংহতির বার্তায় কাঠমান্ডু সফরে বাংলাদেশ
-
3
বিনা লড়াইয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
-
4
শ্রীলঙ্কাকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়
-
5
অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করল ভারত
আটদিন পর ফিরবেন মুস্তাফিজ, নয়দিন পর সাকিব
আটদিন পর ফিরবেন মুস্তাফিজ, নয়দিন পর সাকিব
বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকেরা যা একটু আধটু ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ(আইপিএল) দেখে তা ঐ সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানদের জন্যেই। তবে আইপিএলের দশম আসরে এসে এই দুইজনকেই ওভাবে ব্যবহার করছে না তাদের দল। তারা দেশে ফিরে আসবেন কিনা এনিয়ে জল্পনা-কল্পনাও শুরু হয়ে গিয়েছিলো এর মধ্যে। তবে আপাতত ফিরছেননা এই দুইজনের কেওই।
মুস্তাফিজুর রহমানের পরিবার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মুস্তাফিজ দেশে ফিরবেন এখনও আটদিন পর(৩রা মে)। দেশে ফিরেই পরদিন সাসেক্সে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে উড়ে যাবেন এই সাড়া জাগানো কাটার মাস্টার।
তিন ধরণের ক্রিকেটেই ১ নাম্বার অলরাউন্ডার, সাকিব আল হাসান অবশ্য ফিরবেন মুস্তাফিজ ফেরার একদিন পর(৪ঠা মে)। কোনরকম বিশ্রামের সুযোগ না পেয়েই সাকিবকে বিমানে উঠতে হবে ঐ দিনেই।
৩রা মে পর্যন্ত মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদ খেলবে ৪টি ম্যাচে। ওদিকে ৪ঠা মে পর্যন্ত সাকিবের দল কোলকাতা নাইট রাইডার্সেরও ম্যাচ আছে ৪টি। এর মধ্যে ৩০শে এপ্রিল সাকিব ও মুস্তাফিজ থাকবেন একে অপরের প্রতিপক্ষ; কোলকাতা নাইট রাইডার্স ওদিন মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে।
দুইজনেরই এখনও ৪টি করে ম্যাচে খেলার সুযোগ থাকলেও দর্শকেরা আশাবাদী হতে পারছে না। এখন পর্যন্ত এই দুইজন সুযোগ পেয়েছেন একটি করে ম্যাচ খেলার। দুজনই অবশ্য ওভাবে সাফল্যের মুখ দেখেননি।
