আপিলের সুযোগ পাচ্ছেন নিষিদ্ধ দুই বোলার তানিম-সুজন
আপিলের সুযোগ পাচ্ছেন নিষিদ্ধ দুই বোলার তানিম-সুজন
আপিলের সুযোগ পাচ্ছেন নিষিদ্ধ দুই বোলার তানিম-সুজন
[caption id="attachment_1924" align="aligncenter" width="263"]
তদন্ত কমিটির প্রধানঃ শেখ সোহেল[/caption]
গতকালই রায় হয়েছে ঢাকা ২য় বিভাগ ক্রিকেটের দুই দল লালমাটিয়া ক্লাব আর ফিয়ার ফাইটার্স এর। দুই দলেরই ক্ষতি হয়েছে বেশ বড় ধরণের। নিষিদ্ধ করা হয় দু-দলকেই। সাথে শাস্তি দেয়া হয় দুই দলের দুই বোলার তানিম হাসান এবং সুজন মাহমুদকে। এই দুজনকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ১০ বছরের জন্য।
বিচারের একদিনের মাথায় নিষিদ্ধ দুই বোলারের জন্য আপিল করার সুযোগ দিয়েছে বিসিবি। বিসিবি পরিচালক এবংতিন সদস্যের তদন্ত কমিটির প্রধান শেখ সোহেল আজ এমনটি ঘোষনা দেন।
লালমাটিয়া ক্লাবের সুজন মাহমুদ ৪ বলে দেন ৯২ রান আর ফিয়ার ফাইটার্স এর তানিম হাসান দেন ৭ বলে ৬৪ রান। এই খবর আসে বিশ্ব গনমাধ্যমে। যাতে সুনাম ক্ষুন্ন হয় বাংলাদেশ ক্রিকেটের।
উল্লেখ্য, এই দুই ক্লাবের কোচ, ম্যানেজার, দুই অধিনায়ককে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে বিসিবি। দুই ক্লাবকে নিষিদ্ধ করা হয় আজীবনের জন্য।
বিসিবি’র পরিচালক শেখ সোহেল জানান, এই ঘটনা পূর্ব পরিকল্পিত। এর সঙ্গে জড়িত ক্লাব, কোচ, ম্যানেজার, কর্মকর্তারা। তাই তাদেরও শাস্তি দিয়েছি।
তিনি আরো যোগ করেন, ক্রিকেটাররা বলে আসছিলো আম্প্যায়ার রা পক্ষপাত করছিলো। যদি তাই হতো তারা এটি লিখিত জানাতে পারতো।
তিনি বলেন, পক্ষপাতের ব্যাপারটা তদন্তে খুব একটা গুরুত্ব না পেলেও তাদের শাস্তি দেয়া হয়েছে তখনকার পরিস্থিতি শান্ত করতে পারেনি বলে।
তবে সুজন মাহমুদ এবং তানিম হাসান আপিল করলে তাদের শাস্তি কতটা কমে আসতে পারে তা এখনো সুনির্দিষ্ঠ করে জানাননি তিনি।
