লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল

লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল

লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল

পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স ক্রিকেট ক্লাব তাদের হাই-পারফরম্যান্স সেন্টার উন্নয়ন প্রকল্পের উপদেষ্টা হিসেবে সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে মনোনীত করেছে। ১০ নভেম্বর আয়োজিত এক প্রেস কনফারেন্সে দলটির কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করে।

বুলবুলের মূল কাজ হবে একাডেমিগুলোর প্রাতিষ্ঠানিক সুবিধা বাড়ানো এবং তরুণ প্রতিভা অন্বেষণ করে মূল স্কোয়াডে সুযোগ করে দেওয়ার টেকসই পথ সুগম করা। এছাড়া কোচিংয়ের আধুনিক কৌশল প্রণয়ন এবং উদীয়মান ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধির তদারকি করবেন তিনি।

আইসিসির এশীয় অঞ্চলে টানা এক দশক ক্রিকেট উন্নয়ন কর্মকর্তার ভূমিকা সামলানোর পাশাপাশি সাবেক এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও দায়িত্ব পালন করেছেন আন্তর্জাতিক ক্রিকেটের এই অভিজ্ঞ ব্যক্তিত্ব।

নিজ দেশের তৃণমূল পর্যায়ে কালান্দার্সের নেটওয়ার্ক জোরদার ও কার্যক্রম বিস্তার করার লক্ষ্যে বাংলাদেশের এই সাবেক অধিনায়ককে সঙ্গে নেওয়ার সিদ্ধান্তের কথা জানায় লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ।