আইসিসি'র নতুন র‍্যাংকিংয়ে সাতেই বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 ঘন্টা আগে
আইসিসি'র নতুন র‍্যাংকিংয়ে সাতেই বাংলাদেশ

আইসিসি'র নতুন র‍্যাংকিংয়ে সাতেই বাংলাদেশ

আইসিসি'র নতুন র‍্যাংকিংয়ে সাতেই বাংলাদেশ

আজ(১লা মে) ওয়ানডেতে নতুন র‍্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি(ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। র‍্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। র‍্যাংকিংয়ের সাত নাম্বার জায়গাটি ধরে রেখেছে বাংলাদেশ।  আইসিসি'র প্রকাশিত এই র‍্যাংকিংয়ে আগের অবস্থান ধরে রেখে ১ ও ২ নাম্বার জায়গাতে আছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ১২৩ রেটিং পয়েন্ট দক্ষিণ আফ্রিকার, ১১৮ রেটিং পয়েন্ট অস্ট্রেলিয়ার। ৩ ও ৪ নাম্বারে নিজেদের জায়গা অদলবদল হয়েছে নিউজিল্যান্ড ও ভারতের। চারে থাকা ভারত উঠে এসেছে তিনে। তিন থেকে চারে অবনমন হয়েছে নিউজিল্যান্ডের। ১১৭ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার কাঁধে নিঃশ্বাস ফেলছে ভারত। র‍্যাংকিংয়ের ৫ থেকে ১০ নাম্বার জায়গাগুলো অপরিবর্তিতই আছে। তবে রেটিং পয়েন্টের হেরফের হয়েছে। আটে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৯০ থেকে ২ কমে হয়েছে ৮৮। নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৮৩ থেকে ৪ কমে ৭৯ হয়েছে। তবে পাকিস্তানের সাথে ওয়েস্ট ইন্ডিজের ব্যবধান ৭ থেকে বেড়ে ৯ হয়েছে। যা ৩০শে সেপ্টেম্বর,২০১৭ তে বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবার টিকিট দিতে পাকিস্তানকে এগিয়ে রাখবে। খুশির খবর বাংলাদেশের জন্যেও। রেটিং পয়েন্ট ৯২ থেকে ১ কমে ৯১ হলেও পাকিস্তানের সাথে ব্যবধান ২ থেকে বেড়ে ৩ হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের রেটিং পয়েন্টে ব্যবধান ১২। বলা যায় সুবিধাজনক স্থানেই আছে বাংলাদেশ। বাংলাদেশের সাথে ওয়ানডে সিরিজ ড্র করা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৯৮ থেকে ৫ কমে যেয়ে ৯৩ হয়েছে। শ্রীলঙ্কা, বাংলাদেশের চেয়ে এখন দুই রেটিং পয়েন্ট এগিয়ে। ১লা মে প্রকাশিত আইসিসি'র ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ ১০ দলঃ

  •  দক্ষিণ আফ্রিকা(১২৩)
  •  অস্ট্রেলিয়া(১১৮)
  •  ভারত(১১৭)
  •  নিউজিল্যান্ড(১১৫)
  •  ইংল্যান্ড(১০৯)
  •  শ্রীলঙ্কা(৯৩)
  •  বাংলাদেশ(৯১)
  •  পাকিস্তান(৮৮)
  •  ওয়েস্ট ইন্ডিজ (৭৯)
  •  আফগানিস্তান(৫২)।