১৯৮ রান করেও মুম্বাইয়ের কাছে হার পাঞ্জাবের
-
1
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
-
2
চট্টগ্রামে জমকালো আয়োজনে চট্টগ্রাম রিজিওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
-
3
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
-
4
জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর শুরু ৩ অক্টোবর, পর্দা নামবে ১৭ নভেম্বর
-
5
স্মৃতি ও সংহতির বার্তায় কাঠমান্ডু সফরে বাংলাদেশ
১৯৮ রান করেও মুম্বাইয়ের কাছে হার পাঞ্জাবের
১৯৮ রান করেও মুম্বাইয়ের কাছে হার পাঞ্জাবের

১০ম আইপিএল এর ২২ তম ম্যাচ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স আর কিংস ইলেভেন পাঞ্জাব।
সন্ধ্যায় টস জিতে মুমাইয়ের ফিল্ডিং নেয়াটা অস্বাভাবিক কোন ঘটনা ছিলোনা। তবে সময় যত গড়িয়েছে মুম্বাইয়ের বোলাররা বুঝেছে টস জিতে ফিল্ডিং নেয়াটা স্বাভাবিকও ছিলোনা। অষ্ট্রেলিয়ান শন মার্শ কে নিয়ে দক্ষিন আফ্রিকান ওপেনার হাশিম আমলা যে এতটা ভালো খেলে ফেলবেন সেটা কে জানতো! দলীয় ৪৬রানে মার্শ আর ৮০ রানে হৃদিমান সাহা আউট হলেও ম্যাক্সওয়েলকে নিয়ে দু-হাত খুলে ব্যাট চালিয়েছেন হাশিম আমলা। দলের ১৬৩ রানের মাথায় ম্যাক্সি আউট হলেও এদিন অপরাজিত থেকেই মাঠা ছাড়েন আমলা। মাত্র ৬০ বল খেলে রান করেন ১০৪। যার ভেতরে ছিলো ৮টি চার আর ৬টি ছয়ের মার। মুম্বাইয়ের হয়ে কোন বোলারই এদিন সুবিধা করতে পারেননি। মুম্বাইয়ের বোলাররা এদিন কিছু করে না করতে পারলেও ঠিকই দেখিয়েছেন ব্যাটসম্যানরা। ১৯৯ রানের টার্গেট ব্যাট করতে নেমে যেন বুঝতেই চাননি টার্গেটটা অনেক বড়। মুম্বাইয়ের দুই ওপেনার এর যখন জুটি ভাঙ্গে তখন দলের সংগ্রহ ৮১ রান। এরপর যেন নতুন করে শুরু করেন নিতিশ রানাকে সাথে নিয়ে জশ বাটলার। এই জুটির দু-জনই পূর্ন করেন অর্ধশতক। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ৪ বলে ১৫ আর নিতিশ রানার ৩৪ বলে অপরাজিত ৬২ রানের উপর ভর মাত্র ১৫ ওভার ৩ বলেই জিতে নেয় ম্যাচ। ১৯৯ রান যেন কিছুইনা! সংক্ষিপ্ত স্কোরঃ- কিংস ইলেভেন পাঞ্জাবঃ ১৯৮/৪(২০ওভার) হাশিম আমলা ১০৪(৬০), ম্যাক্সওয়েল ৪০(১৮ ম্যাকলাগান ২/৪৬ মুম্বাই ইন্ডিয়ানসঃ ১৯৯/২ (১৫.৩ ওভার) জশ বাটলার ৭৭(৩৭), নিতিশ রানা ৬২(৩৪) মারকুস স্টয়েন্স ১/২৮ ম্যান অব দি ম্যাচঃ- জশ বাটলার