অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারত এ দল ঘোষণা, দুই ফরম্যাটে অধিনায়ক পাডিক্কাল ও গায়কোয়াড়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 57 মিনিট আগে আপডেট: 1 সেকেন্ড আগে
অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারত এ দল ঘোষণা, দুই ফরম্যাটে অধিনায়ক পাডিক্কাল ও গায়কোয়াড়

অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারত এ দল ঘোষণা, দুই ফরম্যাটে অধিনায়ক পাডিক্কাল ও গায়কোয়াড়

অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারত এ দল ঘোষণা, দুই ফরম্যাটে অধিনায়ক পাডিক্কাল ও গায়কোয়াড়

ঘরের মাঠে অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে আসন্ন সিরিজের জন্য শক্তিশালী ভারত 'এ' দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। পন্ডিচেরিতে আয়োজিত হতে যাওয়া এই সিরিজে দুটি ৪ দিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলা হবে।

ঘোষিত এই দলে অধিনায়কত্বের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ৪ দিনের ম্যাচের সিরিজের জন্য দেবদত্ত পাডিক্কালকে অধিনায়ক করা হয়েছে এবং তার সহ-অধিনায়ক হিসেবে থাকছেন সাই সুদর্শন। অন্যদিকে, তিন ম্যাচের একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড়, যেখানে পাডিক্কাল পালন করবেন সহ-অধিনায়কের ভূমিকা।

একদিনের স্কোয়াডে সবচেয়ে বড় আকর্ষণ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং পেসার ভি বৈশাকের অন্তর্ভুক্তি। তবে বিসিসিআই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই দুজনের দলে থাকা সম্পূর্ণ নির্ভর করছে ফিটনেস সনদের 

২টি ৪ দিনের ম্যাচ হবে ২২ ও ২৯ সেপ্টেম্বর। ৩টি ওয়ানডে ম্যাচ হবে ৬,৯ ও ১১ অক্টোবর 

৪ দিনের ম্যাচে ভারত 'এ' দল

দেবদত্ত পাডিক্কাল (অধিনায়ক), সাই সুদর্শন (সহ-অধিনায়ক), আমন মোখাদে, আয়ুষ পান্ডে, যশ রাঠোর, শেখ রশিদ, কুমার কুশাগরা, এন জগদীশন, শামস মুলানি, তনুশ কোটিয়ান, তুষার দেশপাণ্ডে, অংশুল কম্বোজ, প্রফুল হিঙ্গে, নাচিকেত ভুতে ও ভি বৈশাক (ফিটনেস সাপেক্ষে)।

একদিনের ম্যাচে ভারত 'এ' দল: 

রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), দেবদত্ত পাডিক্কাল (সহ-অধিনায়ক), প্রিয়ংশ আর্য, সাই সুদর্শন, রজত পাটিদার, কুমার কুশাগরা , প্রভসিমরান সিং , নিশান্ত সিন্ধু, বিপ্রজ নিগম, আরশিন কুলকার্নি, আরশাদ খান, নামান ধীর, হার্দিক পান্ডিয়া (ফিটনেস সাপেক্ষে), গুর্জপনীত সিং ও যশ ঠাকুর।