টি-টোয়েন্টিতে একলাফে ৬৫ ধাপ এগিয়ে সরাসরি ২৫তম স্থানে প্রোটিয়া ব্যাটার
-
1
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে মুক্ত মানসিকতা নিয়ে খেলার আহ্বান অধিনায়ক বাবর আজমের
-
2
আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
-
3
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষনা, ফিরলেন ডি কক ও প্রোটোরিয়া
-
4
মোহাম্মদ নবীর বদলি হিসেবে গায়ানা আমাজন ওয়ারিয়র্সে মিরাজ
-
5
টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে শান্তদের সামনে ক্যারিবিয়ান পরীক্ষা, সূচি প্রকাশ বিসিবির
টি-টোয়েন্টিতে একলাফে ৬৫ ধাপ এগিয়ে সরাসরি ২৫তম স্থানে প্রোটিয়া ব্যাটার
টি-টোয়েন্টিতে একলাফে ৬৫ ধাপ এগিয়ে সরাসরি ২৫তম স্থানে প্রোটিয়া ব্যাটার
নামিবিয়া ও জিম্বাবুয়েকে নিয়ে সম্প্রতি শেষ হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুফল পেয়েছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ক্রিকেটাররা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় ধরনের উন্নতি গড়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার কনর এস্টারহাইজেন এবং জিম্বাবুয়ের পেসার ব্র্যাড ইভান্স।
সিরিজে অসাধারণ ছন্দে থাকা ২৫ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান ডানহাতি ব্যাটার কনর এস্টারহাইজেন ৫ ইনিংসে ১২৬ রান সংগ্রহ করেন। এর মধ্যে নামিবিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলেছেন ৮৮ রানের দারুণ এক ইনিংস। এই পারফরম্যান্সের তোপে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে একলাফে ৬৫ ধাপ এগিয়ে সরাসরি ২৫তম স্থানে উঠে এসেছেন এই প্রহারী ওপেনার।
প্রোটিয়া ড্রেসিংরুমে আনন্দের উপলক্ষ বাড়িয়েছেন আরেক তরুণ তুর্কি লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। চার ইনিংসে ২২৬ রান করা ২০ বছর বয়সী এই ব্যাটার ৬১ ধাপ এগিয়ে যৌথভাবে ৪৩তম স্থানে জায়গা করে নিয়েছেন।
স্বাগতিক নামিবিয়া ট্রাই-সিরিজের ফাইনালে উঠতে ব্যর্থ হলেও তাদের ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে। ব্যাটারদের তালিকায় ১৬ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন অধিনায়ক গেরহার্ড এরাসমাস। অপর ওপেনার লরেন স্টিনক্যাম্প ৩২ ধাপ এগিয়ে যৌথভাবে ৭৩তম স্থান দখল করেছেন।
বোলারদের র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি নজর কেড়েছেন জিম্বাবুয়ের ডানহাতি পেসার ব্র্যাড ইভান্স। সিরিজে ১৫.৮০ গড় ও ১০টি উইকেট শিকার করে চার ধাপ এগিয়ে যৌথভাবে ২২তম স্থানে উঠে এসেছেন তিনি। বোলিং বিভাগে অগ্রগতি হয়েছে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজারও। দুই ধাপ এগিয়ে তিনি অবস্থান করছেন ২৭ নম্বরে। এছাড়া প্রোটিয়া বোলারদের মধ্যে কোয়েনা মাফাকা ১৬ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৮তম এবং বিজর্ন ফার্টুইন ৩৭ ধাপ এগিয়ে যৌথভাবে ৭৮তম স্থানে উঠে এসেছেন।
অলরাউন্ডারদের তালিকাতেও নিজের দাপট দেখিয়েছেন নামিবিয়া দলপতি গেরহার্ড এরাসমাস। নিজের ঘরের মাঠে সিরিজে১৪৯ রান করার পাশাপাশি ৫টি উইকেট নেন তিনি। ফলে চার ধাপ এগিয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে উঠে আসার পাশাপাশি ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন এরাসমাস।
