বিসিসিআইয়ের নতুন অ্যাসোসিয়েট পার্টনার ক্যাম্পা, এসবিআই লাইফ ও চ্যাটজিপিটি, চুক্তি ১৩০ কোটি রুপিরও বেশি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 52 মিনিট আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বিসিসিআইয়ের নতুন অ্যাসোসিয়েট পার্টনার ক্যাম্পা, এসবিআই লাইফ ও চ্যাটজিপিটি, চুক্তি ১৩০ কোটি রুপিরও বেশি

বিসিসিআইয়ের নতুন অ্যাসোসিয়েট পার্টনার ক্যাম্পা, এসবিআই লাইফ ও চ্যাটজিপিটি, চুক্তি ১৩০ কোটি রুপিরও বেশি

বিসিসিআইয়ের নতুন অ্যাসোসিয়েট পার্টনার ক্যাম্পা, এসবিআই লাইফ ও চ্যাটজিপিটি, চুক্তি ১৩০ কোটি রুপিরও বেশি

ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী দুই মৌসুমের জন্য, অর্থাৎ ২০২৮ সালের মার্চ পর্যন্ত, ঘরের মাঠে ভারতের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে তিনটি বড় প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে। নতুন এই তিনটি প্রতিষ্ঠান হলো ক্যাম্পা, এসবিআই লাইফ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান চ্যাটজিপিটি। ওযয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের আসন্ন হোম সিরিজ দিয়েই এই চুক্তির মেয়াদ শুরু হতে যাচ্ছে।

নতুন এই তিনটি চুক্তির সম্মিলিত আর্থিক মূল্য ১৩০ কোটি রুপিরও বেশি, যা আগের চুক্তির মেয়াদের তুলনায় ৪৪ শতাংশ বেশি। ঘরের মাঠে ভারতের ক্রিকেট মৌসুমের ক্রমবর্ধমান বাণিজ্যিক মূল্য ও জনপ্রিয়তার বিষয়টিই এই বড় অঙ্কের বৃদ্ধির মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে। কোমল পানীয়, জীবন বিমা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো তিনটি ভিন্ন খাতের শীর্ষস্থানীয় সংস্থাকে এক ছাতার নিচে এনে নিজেদের বাণিজ্যিক পরিধি আরও প্রসারিত করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

এই নতুন অংশীদারত্ব নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি মিথুন মানহাস জানান, ঘরের মাঠে ভারতের ক্রিকেট মৌসুম দেশের অন্যতম কাঙ্ক্ষিত ক্রীড়া আয়োজন। ক্যাম্পা, এসবিআই লাইফ এবং চ্যাটজিপিটির মতো প্রতিষ্ঠানগুলোর যুক্ত হওয়া ভারতীয় ক্রিকেটের শক্তিশালী কাঠামোরই প্রমাণ দেয়। চুক্তির মূল্যে বিশাল বৃদ্ধি ব্র্যান্ডগুলোর ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর গভীর আস্থার প্রকাশ।

সংস্থার সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, চুক্তির মূল্য ৪৪ শতাংশ বৃদ্ধি পাওয়া একটি বড় সাফল্য। এটি প্রমাণ করে ভারতীয় দল এবং বিসিসিআইয়ের প্রতি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কতটা আস্থা রয়েছে। তিনটি ভিন্ন খাতের স্বনামধন্য এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করে সমর্থকদের ক্রিকেট দেখার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।