মাহমুদউল্লাহর একাকী লড়াই বৃথা, ৩৭ রানে হারল বাংলাদেশ চ্যাম্পিয়ন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
মাহমুদউল্লাহর একাকী লড়াই বৃথা, ৩৭ রানে হারল বাংলাদেশ চ্যাম্পিয়ন

মাহমুদউল্লাহর একাকী লড়াই বৃথা, ৩৭ রানে হারল বাংলাদেশ চ্যাম্পিয়ন

মাহমুদউল্লাহর একাকী লড়াই বৃথা, ৩৭ রানে হারল বাংলাদেশ চ্যাম্পিয়ন

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সকে ৩৭ রানে হারিয়ে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স। ডেভিড ওয়ার্নার ও ক্যালাম ফার্গুসনের ঝড়ো ব্যাটিং এবং দারুণ বোলিং নিয়ন্ত্রণের ওপর ভর করে এই জয় পায় অজিরা।

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স। ওপেনার ডেভিড ওয়ার্নার শুরু থেকেই চার-ছক্কার বৃষ্টি নামান। মাত্র ৩৮ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৬৬ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। ক্যালাম ফার্গুসন ৩৬ বলে ৬৩ রান (৭ চার, ২ ছক্কা) এবং বেন ডাঙ্ক ২৪ বলে ৪৫ রান (২ চার, ৪ ছক্কা) করে দলের রানকে দ্রুত দুইশ ছাড়িয়ে নিয়ে যান।

বাংলাদেশের বোলারদের মধ্যে পেসার আবু জায়েদ রাহি ৪৬ রান খরচায় ৩টি এবং জিয়াউর রহমান ৪৫ রানে ২ উইকেট শিকার করেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ২০৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া।

২০৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। ওপেনার ইমরুল কায়েস ৩০ বলে ৪১ রান (৩ চার, ৩ ছক্কা) এবং ফজলে মাহমুদ ২০ বলে ২৭ রান করে কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও বাকি টপ ও মিডল অর্ডার রান বাড়াতে ব্যর্থ হয়।

তবে দলের পক্ষে একাই ঝড় তোলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ৩৫ বলে ৮টি বিশাল ছক্কা ও ২টির চারে ৭৩ রানের অপরাজিত ঝড়ো ইনিংস খেলেন। কিন্তু অন্য ব্যাটারদের থেকে প্রয়োজনীয় সহায়তা না পাওয়ায় বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৬ রানে থমকে যায়।

অস্ট্রেলিয়ার বোলার ডার্সি শর্ট ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট এবং বেন হিলফেনহাউস ২৪ রানে ১ উইকেট নেন। ফাওয়াদ আহমেদ ৩১ রানে তুলে নেন ২ উইকেট।