আফগানিস্তানের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের বাংলাদেশ দল ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 মিনিট আগে
আফগানিস্তানের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের বাংলাদেশ দল ঘোষণা

আফগানিস্তানের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের বাংলাদেশ দল ঘোষণা

আফগানিস্তানের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের বাংলাদেশ দল ঘোষণা

ওমানে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে অনুষ্ঠিতব্য পাঁচ ম্যাচের ইউথ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক ফরিদ হাসান ফয়সাল।সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ওমান ক্রিকেট একাডেমি মাঠে। 

সিরিজের সময়সূচি অনুযায়ী প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১৩ অক্টোবর। বাকি চারটি ম্যাচ যথাক্রমে ১৫, ১৮, ২০ এবং ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: 

ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমীন হোসেন রনি, আল রফি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, আল আমীন হোসেন, শাকিল খান, মেহেরাব হাসান সিজান, রকিবুল হাসান, রবিউল হাসান অনিক, রুবাই ইসলাম রিজন, শেখ আতিকুর রহমান আকাশ এবং শেখ জারিফ সিয়াম।