আমিরের বিশ্লেষণে ভারতের সেমি এবং পাকিস্তানি ক্রিকেটে জরিমানা বিতর্ক

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আমিরের বিশ্লেষণে ভারতের সেমি এবং পাকিস্তানি ক্রিকেটে জরিমানা বিতর্ক

আমিরের বিশ্লেষণে ভারতের সেমি এবং পাকিস্তানি ক্রিকেটে জরিমানা বিতর্ক

আমিরের বিশ্লেষণে ভারতের সেমি এবং পাকিস্তানি ক্রিকেটে জরিমানা বিতর্ক

ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে সরে আসলেও মোহাম্মদ আমির এখন বিশ্লেষক হিসেবে সক্রিয়। পাকিস্তানের প্রভাবশালী ফাস্ট বোলার, যিনি ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিরুদ্ধে স্মরণীয় বোলিং করেছিলেন, এবার বিশ্বকাপের উত্তাপ নিয়ে মন্তব্য করছেন।

সুপার এইট চলাকালীন পাকিস্তানের টিভি শো ‘হারনা মানা হ্যায়’-এ তিনবার বলেছিলেন, ভারত সেমি-ফাইনালে খেলতে পারবে না। তবে বাস্তবে ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শেষ চারে পৌঁছেছে। শো-এর সঞ্চালক তখন তাকে প্রশ্ন করেন, “আপনার ভবিষ্যদ্বাণী তো ভুল হয়ে গেল, ভারত সেমি-ফাইনালে পৌঁছেছে। কি বলবেন?”

আমির সোজাসাপ্টা উত্তর দেন, “দেখুন, আমার বিশ্লেষণ ঠিকই ছিল। কিন্তু স্যামসন ভালো খেলে ফেলেছে। আমি এখনও বিশ্বাস করি, ভারত পরিপূর্ণ ক্রিকেট খেলছে না। আমার এরকমই মনে হয়। কেবল বুমরাহ ছাড়া ওদের কোনো বোলার ফর্মে নেই। ব্যাটিং তো আপনারা দেখতেই পাচ্ছেন, ধস নামছেই। প্রতি ম্যাচেই ধস নামছে।”

তিনি আরও যোগ করেন, “স্যামসনের প্রশংসা যত করা হোক, ততই কম হবে। সামনে সেমি-ফাইনাল, ইংল্যান্ডের সঙ্গে ভালো ম্যাচ। কে জানে কী হয়। তবে আমার এখনও বিশ্বাস, ফাইনালে ভারত খেলতে পারবে না।”

আমির শুধু খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে মন্তব্য করছেন না। তিনি মনে করেন, পাকিস্তানি ক্রিকেট বোর্ডের জরিমানা নীতি কার্যকর সমাধান নয়। তিনি বলেন, “জরিমানাই যদি সমাধান হয়, তাহলে নির্বাচক থেকে শুরু করে প্রশাসন, সবার ওপর এটা প্রয়োগ করুন। ক্রিকেটাররা তো বন্দুক ধরে বলেনি যে, আমাদের দলে নাও। ভুল কম্বিনেশনের জন্য নির্বাচকদের জবাবদিহিতার আওতায় আনুন। তাদের জরিমানা দ্বিগুণ করুন। ক্রিকেটারদের বলির পাঁঠা বানানো বন্ধ করুন। এটা প্রকৃত সমাধান নয়। সব সময় কেন ক্রিকেটাররাই ভুগবে?”

তিনি উদাহরণ দিয়েছেন ফখর জামান ও সাহিবজাদা ফারহানের মতো খেলোয়াড়দের, যারা ভালো ইনিংস খেলেছে। তার মতে, দলে না থাকা বা ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করাই সর্বোচ্চ শিক্ষা ও শাস্তি।