তাওহীদ হৃদয়ের ব্যাটে রচিত হলো ইতিহাস, বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান
-
1
জিম্বাবুয়েকে ৪৩ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকার জয়
-
2
ইংল্যান্ড সফরের জন্য শ্রীলঙ্কার হোয়াইট-বল দল ঘোষণা, নেতৃত্বে কুশল মেন্ডিস, প্রত্যাবর্তন আসালঙ্কা ও শানাকার
-
3
তাওহীদ হৃদয়ের ব্যাটে রচিত হলো ইতিহাস, বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান
-
4
আফগানিস্তানের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা, চোট সারিয়ে ফিরলেন বুমরাহ, নেই হার্দিক
-
5
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
তাওহীদ হৃদয়ের ব্যাটে রচিত হলো ইতিহাস, বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান
তাওহীদ হৃদয়ের ব্যাটে রচিত হলো ইতিহাস, বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান
দক্ষিণ আফ্রিকার পেস ও বাউন্স সমৃদ্ধ অচেনা কন্ডিশন, প্রতিপক্ষের পাহাড়সম ৫১২ রান সব প্রতিকূলতাকে তুচ্ছ জ্ঞান করে এক অবিস্মরণীয় মহাকাব্য লিখলেন তাওহীদ হৃদয়। প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের বাইরে কোনো বাংলাদেশি ব্যাটারের তিন শত রানের ইতিহাস ছিল না এতদিন। পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধে সেই অধরা স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন এই ডানহাতি তরুণ।
স্বাগতিকদের বিশাল রানের পাহাড় টপকাতে গিয়ে শুরুতেই সফরকারীদের ব্যাটাররা সাজঘরে ফিরে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার পুরো ভার নিজের কাঁধে তুলে নেন এই মিডল অর্ডার ব্যাটার। ক্যারিয়ারের প্রথম দ্বিশতক হাকানোর পরদিন সকালে টেলএন্ডারদের সাথে নিয়ে লড়াই চালিয়ে যান তিনি। মধ্যাহ্ন বিরতির আগে ২৭৪ রানে অপরাজিত থাকা হৃদয় বিরতির পর দারুণ ধৈর্য ও নিয়ন্ত্রিত শটের মিশ্রণে পৌঁছে যান কাঙ্ক্ষিত ৩০০ রানের অনন্য মাইলফলকে, যার ওপর ভর করে ৮ উইকেটে ৬৭৬ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ 'এ' দল। তাওহীদ হৃদয় অপরাজিত থাকেন ৩৫০ রানে। বাংলাদেশের লিড ১৬৪ রানের।
শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে এই ইনিংসের মাহাত্ম্য বোঝানো সম্ভব নয়, কারণ বিদেশের পেসবান্ধব উইকেটে দীর্ঘ সময় মনোযোগ বজায় রেখে এমন একাগ্রতা দেখানো অত্যন্ত কঠিন। সাদা বলের ফরম্যাটে জাতীয় দলে ইতোমধ্যে নিজের শক্ত অবস্থান তৈরি করা তাওহীদ, লাল বলের ক্রিকেটেও ঐতিহাসিক এই ইনিংসের মাধ্যমে নিজের সামর্থ্যের জোরালো প্রমাণ দিলেন।
