জাহানারার অভিযোগে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করল বিসিবি

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 34 সেকেন্ড আগে
জাহানারার অভিযোগে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করল বিসিবি

জাহানারার অভিযোগে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করল বিসিবি

জাহানারার অভিযোগে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করল বিসিবি

বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে বড় ধরনের সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের সাবেক ক্রিকেটার, নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগের পর তাকে ক্রিকেটের সব ধরনের কার্যক্রম থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

রবিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে কোনোভাবেই তাকে সম্পৃক্ত করা হবে না।

ঘটনার সূত্রপাত অস্ট্রেলিয়া প্রবাসী নারী ক্রিকেটার জাহানারা আলমের একটি ইউটিউব সাক্ষাৎকারকে ঘিরে। সেখানে তিনি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। অভিযোগ প্রকাশ্যে আসার পরই বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে বিসিবি।

তদন্ত কমিটির সুপারিশ বোর্ডের কাছে জমা পড়ার পর তা পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সুপারিশের ভিত্তিতেই বোর্ড সভায় মঞ্জুরুলকে ভবিষ্যতের জন্য বাংলাদেশ ক্রিকেটের সব কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

উল্লেখ্য, বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) কর্মরত মঞ্জুরুল গত বছরের ৩০ জুনের পর থেকেই বিসিবির কোনো দায়িত্বে ছিলেন না। তবে সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষিতে তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের আনুষ্ঠানিক সম্পর্কও কার্যত শেষ হয়ে গেল।