টানা ব্যর্থতার পর বাবর আজমকে সতর্ক করলেন শোয়েব আখতার

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
টানা ব্যর্থতার পর বাবর আজমকে সতর্ক করলেন শোয়েব আখতার

টানা ব্যর্থতার পর বাবর আজমকে সতর্ক করলেন শোয়েব আখতার

টানা ব্যর্থতার পর বাবর আজমকে সতর্ক করলেন শোয়েব আখতার

পাকিস্তানের সাবেক বোলার শোয়েব আখতার তীব্র সমালোচনা করেছেন ব্যাটার বাবর আজমকে।বাবরকে চার নম্বরে নামানোর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তীব্র হয়ে উঠেছে। আখতার মনে করছেন, বাবরের এই ফরম্যাট থেকে বিদায় নেওয়াই ভালো হতে পারে।

‘গেম অন হ্যাই’ অনুষ্ঠানে আখতার বলেন, “প্রথমে বাবরকে সিদ্ধান্ত নিতে হবে, এই ফরম্যাট তার জন্য নয়। দ্বিতীয়ত, যদি বাবরকে খেলাতে চান, তাকে প্রথম ছয় ওভারের মধ্যে খেলান। খুব সহজ ব্যাপার, কোনো রকেট সায়েন্স নয়।” আখতার এ মন্তব্যে জানান যে বাবরকে কার্যকর হওয়ার জন্য ওপেন করতে হবে বা অন্য ব্যাটারদের সুযোগ দিতে হবে।

বিশ্বকাপে বাবরের পারফরম্যান্সও হতাশাজনক। নেদারল্যান্ডসের বিরুদ্ধে বাবর মাত্র ১৫ রান করেছিলেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪৬ রানের ইনিংস খেললেও ভারতের বিরুদ্ধে ব্যর্থ হয়ে এক অঙ্কের রানে আউট হন।

হেড কোচ মাইক হেসন বাবরকে চার নম্বরে নামানোর কারণ হিসেবে মধ্য ওভারে পিওর ব্যাটারকে খেলানোর প্রয়োজন উল্লেখ করেছেন। তবে সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ মনে করেন, বাবরকে খেলাতে হলে তাকে টপ থ্রিতে থাকতে হবে। তিনি বলেন, “ চারে বাবর মানিয়ে নিতে পারবে না। যদি বাবর খেলতে হয়, তাকে অবশ্যই প্রথম তিন ব্যাটারদের মধ্যে খেলানো উচিত।”