মোহাম্মদ আমিরের মন্তব্যে ভারতের ক্রিকেট অঙ্গনে তোলপাড়

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
মোহাম্মদ আমিরের মন্তব্যে ভারতের ক্রিকেট অঙ্গনে তোলপাড়

মোহাম্মদ আমিরের মন্তব্যে ভারতের ক্রিকেট অঙ্গনে তোলপাড়

মোহাম্মদ আমিরের মন্তব্যে ভারতের ক্রিকেট অঙ্গনে তোলপাড়

পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির সম্প্রতি এক টেলিভিশন শোতে দুটি মন্তব্য করে ক্রিকেট মহলে উত্তাপ সৃষ্টি করেছেন। প্রথমে তিনি ভারতের অভিষেক শর্মা-কে “স্রেফ একজন স্লগার, প্রপার ব্যাটসম্যান নয়” বলে অভিহিত করেন। এরপর তিনি মন্তব্য করেন, যে সুপার এইট উতরে সেমি-ফাইনালে ভারত যাবে না। এই দুই মন্তব্য তিনি একাধিকবার পুনরায় শোতে করেছেন।

ভারতে এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক মাধ্যমে সমর্থকরা সরাসরি সমালোচনা করেছেন, এবং সাবেক ক্রিকেটাররাও চুপ থাকেননি। তবে আমির শোতেই বলেছেন যে, তিনি নিজের মতামতে অটল। 

আমির বলেন,“আমি স্রেফ নিজের মতামত দিয়েছি। ভারত যখন ভালো খেলে, সবসময় প্রশংসা করেছি। আগেও বলেছি, সবারই উচিত অন্যের মতামতকে সম্মান করা। ভারতের কিছু সাবেক ক্রিকেটার যে ধরনের ভাষা ব্যবহার করে পাকিস্তানকে নিয়ে, আমরা কখনও তা করি না। আমি কখনও ভারতকে নিয়ে বাজে কিছু বলিনি।”

অভিষেক শর্মা প্রসঙ্গে তিনি ক্রিকেটীয় যুক্তি তুলে ধরে বলেন, “অভিষেকের ডিফেন্সিভ কৌশল সেই ধরনের। একজন ক্রিকেটার, যে বল ঠেকাতে পারে না, তাকে আমি স্লগার ছাড়া আর কী বলব? যদি সে বলের লাইন ঠিকমতো না আসে এবং ডিফেন্স করতে না পারে, তাহলে তাকে কী বলব?”

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে জয় এনে দেওয়ার নায়ক এই পেসার আরও বলেন, ভারতীয় সাবেক ক্রিকেটারদের উচিত অন্যের মতামতকে সম্মান করতে শেখা। 

তিনি বলেন,“সবার মত একরকম হবে না। খেলাটি আমরা খেলেছি, জানি কীভাবে কী হয়। দক্ষিণ আফ্রিকা ও ভারত যেভাবে খেলছে এই টুর্নামেন্টে, আমার মতে দক্ষিণ আফ্রিকা এখন শ্রেয়তর।”