চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেলেন বুমরাহ
-
1
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
-
2
জাতীয় দল ও ফিটনেস সবার আগে, নাহিদ রানাকে নিয়ে বিসিবির কড়া অবস্থান
-
3
৩২০ রানে পিছিয়ে থেকেও দারুণ ঘুরে দাঁড়াল পাকিস্তান, ইংল্যান্ডের সামনে ১৩০ রানের লক্ষ্য
-
4
মেহিদী হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে গায়ানার সহজ জয়
-
5
প্রতিমন্ত্রীর ঘোষণার পরও অচলাবস্থা, দখল ও অনিয়মের বেড়াজালে ধানমন্ডি স্পোর্টস ক্লাব
চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেলেন বুমরাহ
চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেলেন বুমরাহ
জাসপ্রীত বুমরাহ ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পিঠের চোটের কারণে বাদ পড়েছেন। মঙ্গলবার বিসিসিআই নিশ্চিত করেছে মেগা ইভেন্টের আগে বুমরাহর ছিটকে যাওয়ার সংবাদ।
আট দলের টুর্নামেন্টে বুমরাহর বদলি হিসেবে ভারতের স্কোয়াডে নেওয়া হয়েছে হারশিত রানাকে। ইতিমধ্যে, ভারতীয় নির্বাচকরা চূড়ান্ত দলে বরুণ চক্রবর্তীকেও যুক্ত করেছে যশস্বী জয়সওয়ালের জায়গায়। যিনি প্রাথমিক দলের অংশ ছিলেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছিল তখন ১৫ জনের প্রাথমিক দলে রাখা হয়েছিল জসপ্রীত বুমরাহকে। এরপর নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকারও জানিয়েছিলেন বুমরাহ হয়ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন। যে আশঙ্কাটা ছিল, সেটাই সত্যিই হল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ।
১৯ ফেব্রুয়ারি শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ১২ ফেব্রুয়ারির মধ্যে প্রতিটি দেশকে তাদের দল ঘোষণা করে দিতে হত। ভারতের মাথাব্যথা ছিল কেবল জসপ্রীত বুমরাহকে নিয়েই। তিনি পুরো সুস্থ নন, ফলে বুমরাহকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে যাচ্ছে রোহিত-কোহলিরা।
