সাদমানের ১, মুমিনুলের ডাক
-
1
পাকিস্তানের জন্য বড় ধাক্কা, আঙুল ভেঙে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শান মাসুদ
-
2
আলজারি জোসেফ ও ড্যারেন স্যামির মধ্যে বিতর্ক
-
3
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে
-
4
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
-
5
চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ফিরলেন লিটন দাস
সাদমানের ১, মুমিনুলের ডাক
সাদমানের ১, মুমিনুলের ডাক
ব্যাট হাতে ফের দুঃস্বপ্নের মতো ইনিংস শুরু করল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসের প্রথম দুই ওভারে কোন বিপদ না ঘটলেও তৃতীয় ওভারে কাগিসো রাবাদার পেস আগুনে জোড়া উইকেট নেই টাইগারদের। ওপেনার সাদমান ইসলাম ১ রান করতে পারলেও তিনে নামা মুমিনুল হক হয়েছেন ডাক। চা বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের রান ২ উইকেটে ১৯, এখনও পিছিয়ে ১৮৩ রানে।
২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ কাগিসো রাবাদার জোড়া আঘাতে টালমাটাল। সাদমান ইসলামের পর মুমিনুল হককেও প্যাভিলিয়নে ফেরালেন রাবাদা। দু'জনেই পেস সামলাতে ব্যর্থ হয়ে ক্যাচ তুলেন স্লিপে। ৭ বল খেলা সাদমান করতে পারেন ১ রান। আগের ইনিংসে অবশ্য পেয়েছেন ডাকের স্বাদ। তিনে নামা মুমিনুল হক ৩ বল খেলে ফিরে যান শূন্য হাতে। ৪ ও ০; টানা দুই ইনিংসেই চরমভাবে ব্যর্থ বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটার।
স্কোরবোর্ডে ৪ রান উঠতেই ২ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশকে এরপর অবশ্য স্বস্তি এনে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। চা বিরতির আগের বাকি ৪ ওভারে বেশ দেখে-শুনে তারা উইকেটে কাটিয়ে আসেন। শান্ত ১৩ বল খেলে অপরাজিত আছেন ৫ রানে। ওপেনার মাহমুদুল হাসান জয়ের ব্যাটে ১১*।
প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা করে ৩০৮ রান। ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে বাংলাদেশ পিছিয়ে ছিল ২০২ রানে। সেঞ্চুরি হাঁকিয়ে কাইল ভেরেইনা ১১৪ রানে আউট হন দলের শেষ ব্যাটার হিসেবে। দুইশো ছাড়িয়ে যাওয়া লিড সামনে রেখে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের বিপর্যয়ে।
