আজকেই কি সিরিজ জয়?
-
1
ওয়ানডেতেও অধিনায়ক লিটন, মিরাজকে সরিয়ে বিসিবির নতুন সিদ্ধান্ত
-
2
এলপিএলে তাওহিদ হৃদয়ের ৮ বলে ৩১ রানের টর্নেডো ইনিংস, কলম্বোকে হারাল জাফনা কিংস
-
3
সিলসের আগুনে বোলিংয়ে পাকিস্তানকে ৯০ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ
-
4
উগ্র উদযাপনের দায়ে শাস্তির মুখে আব্বাস ও খুররম
-
5
ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং
আজকেই কি সিরিজ জয়?
আজকেই কি সিরিজ জয়?
ইতিমধ্যে সিরিজের প্রথম ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে টাইগাররা। আজ জিতে সিরিজ জয় নাকি হেরে গিয়ে সিরিজে সমতা,এমন দুই সমীকরণ নিয়ে আজকে বাংলাদেশ সময় বিকেল ৩ টায় ডাম্বুলায় শ্রীলংকার বিপক্ষে মুখোমুখি হবে টাইগাররা।
প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৯০ রানের হারের পর শ্রীলংকা এবার একটু ভিন্নধর্মী পিচ বানিয়েছে। প্রথম ম্যাচের মত ফ্ল্যাট ট্র্যাক না বানিয়ে তারা উইকেটে ঘাস এর কিছুটা প্রলেপ দিয়ে দিয়েছে। এর ফলে দ্বিতীয় ম্যাচে নায়ক হয়ে যেতে পারেন পেস বোলাররা। সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচে শ্রীলংকা দলে আসতে পারে দুই থেকে তিন টি পরিবর্তন। পেসার 'লাহিরু কুমারা' এর বদলে দলে ফিরতে পারেন ডাক পাওয়া অভিজ্ঞ 'নুয়ান কুলাসেকারা'। অন্যদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা 'নিরোশান ডিকওয়েলা' ওপেন করতে পারেন অধিনায়ক উপুল থারাঙ্গার সঙ্গী হিসেবে। এছাড়াও গত ম্যাচে ব্যথা পাওয়া সুরাঙ্গা লাকমল কেও মাঠে পেতে চায় লঙ্কানরা। কারণ,লঙ্কান ম্যানেজারের কাছে এই ম্যাচটি ফাইনালের মতই। পিছিয়ে পরেও তারা দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ফিরে আসতে মরিয়া।
অপরদিকে,বাংলাদেশ দলে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে অধিনায়ক মাশরাফি কখনোই উইনিং কম্বিনেশনে বিশ্বাসী নয়। দেশের মাটিতে ভারত,পাকিস্তান,সাউথ আফ্রিকার সাথে সিরিজ জয়েও উইনিং কম্বিনেশন ভাঙ্গার অভিজ্ঞতা আছে টাইগারদের। পিচের অবস্থা,আবহাওয়া এসব বুঝে খেলা শুরু হওয়ার নির্ধারিত সময়ের আগ মুহূর্তে হয়তো জানা যাবে টাইগারদের সেরা এগারো। ইতিমধ্যে দ্বিতীয় ম্যাচের আগে প্রাথমিক ভাবে উইকেট পর্যবেক্ষণ করেছেন টাইগার অধিনায়ক,কোচ এবং ম্যানেজার। অধিনায়ক মাশরাফি মনে করেন,পিচের গজানো ঘাস খুব বেশি সমস্যা করবে না ব্যাটসম্যানদের। তারপরেও প্রতিপক্ষ দলের বিপক্ষে চুলচেরা পরিকল্পনা করেই নামবে বাংলাদেশ।
প্রথম ম্যাচে শতক হাঁকানো তামিম ইকবালের দিকে নজর থাকবে লঙ্কান বোলারদের। নতুন করে পিচে ঘাস দিয়ে ফর্মের তুঙ্গে থাকা তামিমকে রুখতে নতুন পরিকল্পনা নিয়েই মাঠে নামবে লঙ্কান বোলাররা। এদিকে সম্প্রতি রজার ফেদেরার এবং সেরেনা উইলিয়ামস এর রেকর্ড ভাঙ্গা সাকিব আল হাসানের অলরাউন্ড পারফর্মেন্স,সাব্বিরের আক্রমণাত্মক ব্যাটিং,কাপ্তান মাশরাফি এবং মুস্তাফিজের চিরচেনা কাটারের দিকেও তীক্ষ্ণ দৃষ্টি থাকবে লঙ্কানদের। গত ম্যাচে ফিল্ডিং বিভাগে বেশ দুর্বলতা দেখা গিয়েছে শ্রীলংকা দলের। তাই তো,ম্যাচের আগের দিনের অনুশীলনে বাড়তি ঘাম ঝরিয়েছে লঙ্কান ফিল্ডাররা।
ব্যাটিং,বোলিং,ফিল্ডিং তিন বিভাগেই ফেভারিট এর তকমা লাগিয়ে মাঠে নামছে বাংলাদেশ। পালা বদলের মধ্যকার সময় দিয়ে যাওয়া শ্রীলংকা দলের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই লাল সবুজদের সিরিজ জয় নাকি সাঙ্গাকারা-মাহেলাদের উত্তরসূরিদের হাতে পরাস্ত হয়ে সিরিজে সমতা-এসবকিছুই বাঘ সিংহের আজকের ডাম্বুলায় লড়াইয়ে জানা যাবে।
