সোল্ড আউট “বাংলাদেশ-ইংল্যান্ড” ম্যাচ টিকেট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
সোল্ড আউট “বাংলাদেশ-ইংল্যান্ড” ম্যাচ টিকেট

সোল্ড আউট “বাংলাদেশ-ইংল্যান্ড” ম্যাচ টিকেট

সোল্ড আউট “বাংলাদেশ-ইংল্যান্ড” ম্যাচ টিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর এখনো বাঁকি বেশ কয়েকদিন। এরই মধ্যে শেষ কয়েকটি ম্যাচের টিকেট। আইসিসি’র অফিসিয়াল টুইটার একাউন্টে এমনটিই জানানো হয়েছে আজ। বোঝাই যাচ্ছে উত্তেজনার পারদ কতটা উপরে উঠে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে। আগামী ২ জুন বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। এ ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই দু-দেশের ক্রিকেট ভক্তদের মাঝে। এরই মধ্যে এই ম্যাচের  সব টিকেট শেষ। চাইলেও আর পাওয়া যাবেনা এই ম্যাচের টিকেট। ইংল্যান্ডে অবস্থিত “বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স এসোসিয়েশন” ইউকে শাখা'র সদস্যদের সাথে কথা বলে জানা গেছে ইতিমধ্যে তারা এই ম্যাচের টিকেট সংগ্রহ করে ফেলেছে। এখন শুধু শুরুর অপেক্ষা। শুধু বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ নয়, শেষ হয়ে গেছে হাই-ভোল্টেজ ম্যাচ নামে খ্যাত পাক-ভারত ম্যাচের টিকেটও। এছাড়াও ইন্ডিয়া-শ্রীলঙ্কা, ইংল্যান্ড-অষ্ট্রেলিয়া, ইন্ডিয়া-দঃ আফ্রিকা, এবং ২টি সেমি ফাইনাল আর ফাইনাল ম্যাচের টিকেটও পাওয়া যাবেনা। অন্যসব ম্যাচের টিকেট এখনো পাওয়া যাবে বলে জানিয়েছে আইসিসি।