পাকিস্তানের প্রধান কোচের ভূমিকায় গ্যারি কারস্টেন ও জেসন গিলেস্পি
-
1
ইমরান খানের সুচিকিৎসার দাবিতে ৭ অজি প্রাক্তন অধিনায়কের চিঠি
-
2
রেনশ,এলিসের দুর্দান্ত পারফরম্যান্সে জিম্বাবুয়েকে হারিয়ে শুভসূচনা অস্ট্রেলিয়ার
-
3
বাংলাদেশি পেসার খালেদ আহমেদের বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারের পতন
-
4
আসিফ নজরুলের একক সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ, এনএসসির তদন্ত প্রতিবেদন
-
5
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
পাকিস্তানের প্রধান কোচের ভূমিকায় গ্যারি কারস্টেন ও জেসন গিলেস্পি
পাকিস্তানের প্রধান কোচের ভূমিকায় গ্যারি কারস্টেন ও জেসন গিলেস্পি
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জাতীয় পুরুষ দলের কোচিং স্টাফে যুক্ত করেছে গ্যারি কারস্টেন ও জেসন গিলেস্পিকে। দুই বলের ক্রিকেটে এই দুই তারকা কোচকে দায়িত্ব দিয়েছে পিসিবি।
পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি লাহোরে আজ এক সংবাদ সম্মেলনে নতুন নিয়োগের কথা জানান। পরে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে পিসিবি।
লাল বলের ক্রিকেটে জেসন গিলেস্পি প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। সাদা বলের দুই ফরম্যাটে প্রধান কোচের ভূমিকায় গ্যারি কারস্টেন। সব ফরম্যাটে অ্যাসিস্ট্যান্ট কোচের ভূমিকায় আজহার মাহমুদ।
তিন জনই দায়িত্ব পেয়েছেন দুই বছরের জন্য।
আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) শেষ করে পাকিস্তান দলের দায়িত্ব নিবেন গ্যারি কারস্টেন। তাঁর অ্যাসাইনমেন্টের মধ্যে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫, এশিয়া কাপ ২০২৫, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬।
আগস্টে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে কাজ শুরু করবেন জেসন গিলেস্পি।
