রবি'র সাথে স্পন্সরশিপের চুক্তি শেষ হচ্ছে বিসিবি'র

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
রবি'র সাথে স্পন্সরশিপের চুক্তি শেষ হচ্ছে বিসিবি'র

রবি'র সাথে স্পন্সরশিপের চুক্তি শেষ হচ্ছে বিসিবি'র

রবি'র সাথে স্পন্সরশিপের চুক্তি শেষ হচ্ছে বিসিবি'র

রবি আজিয়াটা লিমিটেড ২০১৫ সালে ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের আগে 'টপ অফ মাইন্ড' এর কাছ থেকে বিসিবি'র স্পন্সরশিপ কিনে নিয়েছিলো। সেই থেকে এখন পর্যন্ত বাংলাদেশ দলের অফিশিয়াল স্পন্সর হিসেবে আছে বেসরকারী মুঠফোন অপারেটর রবি। চলতি মাসেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) এর সাথে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে রবি'র। আগামী ২৯শে এপ্রিল নতুন স্পন্সরের খোজে দরপত্র আহ্বান করবে বিসিবি। যার ভিত্তি মূল্য হবে ৬০ কোটি টাকা। চুক্তির মেয়াদ হবে দুই বছর।

শনিবার বিসিবি'র বোর্ড সভা শেষে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানান, " জাতীয় দলের অফিশিয়াল স্পন্সরশিপের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৯শে এপ্রিল। আমরা দুই বছরের জন্যে নতুন কোন স্পন্সরের সাথে চুক্তিবদ্ধ হবো।"