মোসাদ্দেকের শতকে জিতলো আবাহনী

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
মোসাদ্দেকের শতকে জিতলো আবাহনী

মোসাদ্দেকের শতকে জিতলো আবাহনী

মোসাদ্দেকের শতকে জিতলো আবাহনী

খেলাঘর এসকেএস কে ৫ উইকেটে হারিয়ে ডিপিএল-২০১৭ এর যাত্রা শুরু করলো আবাহনী। ৮৫ বলে ১১০ রান করে ম্যাচসেরা হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।  ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংএ নামে নাফিস ইকবালের খেলাঘর। নাফিস ইকবালের ৭৮ ও রবিউল ইসলাম রবির ৭৪ রানের সুবাদে স্কোরবোর্ডে ২৯৩ রান তোলে খেলাঘর। ২৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপাকে পড়ে আবাহনী। কোন রান না করেই ফিরে যান অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান। তবে সাইফ হাসান ছাড়া বাকি সবাই কমবেশি রান করাতে সেই বিপদ থেকে উতরে যায় আবাহনী। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এর ব্যাটে আসে অর্ধশতক(৫৯)। তবে ২ ছক্কা,১২ চারে ৮৫ বলে ১১০ রান করে পাদপ্রদীপের আলো নিজের দিকে টেনে নেন মোসাদ্দেক। তাছাড়া শেষদিকে মিথুনের ২৭ বলে ৪২ রানের ক্যামিও তে ১৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌছে যায় আবাহনী। সংক্ষিপ্ত স্কোরঃ  খেলাঘর ২৯৩/৬(৫০), নাফিস ৭৮ আবাহনী ২৯৭/৫(৪৭.৩), মোসাদ্দেক ১১০। আবাহনী ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরাঃ মোসাদ্দেক হোসেন সৈকত।