আইপিএলের সপ্তম ফাইনাল খেলছেন ধোনি
-
1
মাসুদের সেঞ্চুরির পরও চাপে পাকিস্তান, ১৫৫ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ
-
2
গ্লোবাল সুপার লিগে ইমনের মাঝারি ইনিংসের পরও ৫৩ রানে হারলো লাহোর কালান্দার্স
-
3
বৈভব সূর্যবংশীর তাণ্ডবে জিম্বাবুয়েকে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত
-
4
সোহানের ঝোড়ো ইনিংসের পর গালের বড় জয়
-
5
দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল, ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে
আইপিএলের সপ্তম ফাইনাল খেলছেন ধোনি
আইপিএলের সপ্তম ফাইনাল খেলছেন ধোনি
[caption id="attachment_3140" align="aligncenter" width="600"]
ছবিঃ সংগৃহীত[/caption]
আইপিএল ফাইনাল আর মাহেন্দ্র সিং ধোনি, যেন একে অপরের সাথে জড়িয়ে আছেন আত্মার সম্পর্কে। ১০ বারের ফাইনালে এ নিয়ে ৭ বারই ফাইনাল খেলছেন ধোনি। কোনবার চেন্নাইয়ের হয়ে, কোনবার পুনের হয়ে।
চেন্নাই সুপার কিংস দলের হয়ে শুরু ধোনির আইপিএল যাত্রা। প্রথমবারই দলকে নিয়ে যান আইপিএল ফাইনালে। এরপর ২০০৯ সালে ফাইনাল খেলতে না পারলেও ২০১০, ২০১১, ২০১২, ২০১৩ এই চার আসর ফাইনাল খেলেন টানা। যার মধ্যে ২০১০, ২০১১ সালে চ্যাম্পিয়ন হয় ধোনির দল।
২০১৪ সালে ফাইনাল না খেলতে পারলেও ২০১৫ সালে আবারো পা রাখেন আইপিএলের ফাইনাল ম্যাচে। ২০১৬ তে ফাইনালে না যেতে পারলেও আইপিএলের এবারের আসরে ফাইনাল খেলছেন পুনের হয়ে। এ নিয়ে ধোনি খেলছেন ৭ বারের মত ফাইনাল।
এমন কীর্তি আর কারো না থাকলেও তার কাছাকাছি আছেন সুরেশ রায়না। তিনি খেলেছেন ৬ বারের ফাইনাল। এছাড়াও বদ্রিনাথ, অশ্বিন আর এলভি মর্কেল খেলেছেন আইপিএলএর ৫ বারের ফাইনাল।
