নিজেদের পেস আক্রমণ নিয়ে উচ্ছ্বসিত স্টার্ক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
নিজেদের পেস আক্রমণ নিয়ে উচ্ছ্বসিত স্টার্ক

নিজেদের পেস আক্রমণ নিয়ে উচ্ছ্বসিত স্টার্ক

নিজেদের পেস আক্রমণ নিয়ে উচ্ছ্বসিত স্টার্ক

ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডের ১লা জুন থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির ইভেন্টে সাধারণ স্পোর্টিং উইকেট থাকলেও খেলাটা যখন ইংল্যান্ডে সর্বপ্রথম মথায় আসবে পেস বোলিংয়ের স্বর্গ বাউন্সি উইকেটের কথা। আর সেখানে অস্ট্রেলিয়ানদের এবারের বোলিং আক্রমণটা তো রীতিমত পিলে চমকানো।   একবার কল্পনা করে দেখুন শুধু, সিমিং উইকেটে ১৪৫/১৫০ স্পিডে গোলা ছুড়ছেন স্টার্ক, কমিন্সরা। ক্রিজে দাঁড়ানো ব্যাটসম্যানরা সেই বল মোকাবেলা করতে নাকানিচুবানি খাচ্ছে নিয়মিত। তেমনটারই ইঙ্গিত দিয়ে রাখলেন অস্ট্রেলিয়া পেস বোলিং এর নেতৃত্ব থাকা মিচেল স্টার্ক। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত স্কোয়াডে থাকা পেসারদের নিয়ে বেশ উচ্ছ্বসিত স্টার্ক। অস্ট্রেলিয়ার এই পেসারের স্বপ্ন যে তিনিসহ প্যাট কামিন্স, জেমস প্যাটিনসন, জশ হ্যাজলউড এই চার পেস ব্যাটারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ছিঁড়েখু্ঁড়ে ফেলার তাতে কোন সন্দেহ নেই। তাদের সামর্থ্য নিয়ে কখনোই কোন প্রশ্ন ছিলো না কিন্তু অভাগা ইনজুরিতে এখনো একসাথে মাঠে নামা হয়নি এই চারজনের। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টির কোনটাতেই একসাথে মাঠে না নামার আক্ষেপটা এবার বোধহয় ঘুচতে যাচ্ছে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে। চারজনই আছেন অস্ট্রেলিয়া দলে, সবাই আছেন ফর্মের তুঙ্গে। বয়সটাও তাদের পক্ষে কথা বলে। স্টার্ক এ প্রসঙ্গে বলেন, ‘প্যাটিনসন মাত্র ২৪ এ পা রাখলো, আমার ২৭, চার জনের মধ্যে আমার বয়সটাই সবথেকে বেশি। বিশ্বজুড়ে ব্যাটসম্যানদের ভোগানোর যথেষ্ট সময় আছে আমাদের, যেইটা শুরু হবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই। এই বছরের শেষদিকে অ্যাশেজও আছে আমাদের। প্রথমবারের মত একসাথে খেলার জন্য আমি বেশ রোমাঞ্চিত। আমরা একসাথে বেড়ে উঠলেও একসাথে একি দলে খেলা হয়নি এখনো, যেইটা এইবার হতে যাচ্ছে। এই সময়টা তাই আমাদের চারজনের জন্যই বেশ রোমাঞ্চকর। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জন্যও।' ভয়ঙ্কর পেসের সাথে দুর্দান্ত সুইং আর মাথা বরাবর আসা বাউন্সার, আছে ইচ্ছেমত ইয়র্কার দেওয়ার ক্ষমতা। সবে মিলে দারুণ একটা প্যাকেজ এই অস্ট্রেলিয়া পেস ডিপার্টমেন্টে। এই চারজনকে একসাথে মাঠে দেখতে পারাটাও বেশ বাড়তি পাওনা হবে ক্রিকেটপ্রেমীদের জন্য। তবে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা যে খুব বেশি শান্তিতে থাকবে না এই বিষয়টা সহজেই অনুমেয়। জুনের ১ তারিখ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলেও নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। ৫ জুন তাদের প্রতিপক্ষ বাংলাদেশ এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের সাথে ১০ জুন মাঠে নামবে অস্ট্রেলিয়া।