সানি জেতালেন দোলেশ্বরকে, মুশফিক রুপগঞ্জকে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
সানি জেতালেন দোলেশ্বরকে, মুশফিক রুপগঞ্জকে

সানি জেতালেন দোলেশ্বরকে, মুশফিক রুপগঞ্জকে

সানি জেতালেন দোলেশ্বরকে, মুশফিক রুপগঞ্জকে

সাভারের বিকেএসপি এর ৩ নম্বর গ্রাউন্ডে প্রাইম দোলেশ্বর ৭৮ রানে হারিয়েছে পারটেক্সকে। ৪ নম্বর গ্রাউন্ডে লিজেন্ডস অফ রুপগঞ্জ ৪ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। ম্যাচসেরা হয়েছেন যথাক্রমে আরাফাত সানি ও মুশফিকুর রহিম। টসে জিতে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ২৮৭ রান করে দোলেশ্বর। বোলারদের জন্যে কাজটা ব্যাটসম্যানেরাই সহজ করে দিয়েছিলেন। আরাফাত সানি, ফরহাদ রেজারা সেই কাজকে আরো সহজ বানিয়ে দোলেশ্বরকে বড় জয় পেতে সাহায্য করেন। আরাফাত সানি ৫ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। অপরদিকে লিজেন্ডস অফ রুপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন এর ম্যাচে হয়েছে দুই অধিনায়কের লড়াই। আগে ব্যাট করে অধিনায়ক মাইশাকুরের ৬৫ রানে ২০৬ রানের ভিত্তি পায় ব্রাদার্স। জবাবে রুপগঞ্জের অধিনায়ক মুশফিকুর রহিমের অপরাজিত ৭৫ রানে ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় লিজেন্ডস অফ রুপগঞ্জ। সংক্ষিপ্ত স্কোরঃ প্রাইম দোলেশ্বর ২৮৭/৯(৫০) পারটেক্স ২০৯/৯(৫০) দোলেশ্বর ৭৮ রানে জয়ী। ম্যাচসেরাঃ আরাফাত সানি।   ব্রাদার্স ইউনিয়ন ২০৬/৯(৫০) লিজেন্ডস অফ রুপগঞ্জ ২০৭/৬(৪৬.১) রুপগঞ্জ ৪ উইকেটে জয়ী। ম্যাচসেরাঃ মুশফিকুর রহিম।