মেয়েদের লিগ শুরু আগামীকাল থেকে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
মেয়েদের লিগ শুরু আগামীকাল থেকে

মেয়েদের লিগ শুরু আগামীকাল থেকে

মেয়েদের লিগ শুরু আগামীকাল থেকে

অবশেষে শুরু হচ্ছে মেয়েদের ৮ম জাতীয় ক্রিকেট লিগ। আগামীকাল (মঙ্গলবার) থেকে দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের আসর। পরিবর্তন হয়েছে ম্যাচ ভেন্যু আর বেড়েছে ম্যাচ ফি। ম্যাচগুলো হবে কক্সবাজারের পরিবর্তে বগুড়া এবং রাজশাহীতে। আগামীকাল লিগের উদ্বোধনী দিনে বগুড়ার শহীদ চান্দু ষ্টেডিয়ামে মুখোমুখি হবে রাজশাহী আর বরিশাল। আর রাজশাহী জেলা ষ্টেডিয়ামে মুখোমুখি হবে রংপুর আর ময়মনসিংহ। দুটি ম্যাচই শুরু হবে সকাল ৯টায়। গত কয়েকদিন আগে মেয়েদের বিতর্কিত ম্যাচ ফি নিয়ে কম কথা হয়নি ক্রিকেট মহলে। এবার তাই ৬০০ টাকা থেকে বেড়ে ১০০০ টাকায় দাড়িয়েছে ম্যাচ ফি’র অঙ্কটা। এরই মধ্যে জাতীয় লিগের ৮ দলের অধিনায়কের নাম ঘোষনা করেছে বিসিবি। জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক রুমানা আহম্মেদ আছেন খুলনা দলের দায়িত্বে। এই দলে রুমানার সাথে আরো আছেন জাতয়ি দলের ক্রিকেটার আয়শা রহমান শুকতারা। জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমা খাতুনকে দেয়া হয়েছে ঢাকা বিভাগের দায়িত্ব। এই দলে আছেন শারমিন সুলতানা আর শারমিন আক্তার সুপ্তার মত অভিজ্ঞরা। নারী দলের অন্যতম পেসার জাহানারা আলমকে দেয়া হয়েছে তারই বিভাগ খুলনার দায়িত্ব। তার সাথে খুলনার হয়ে খেলবেন শায়লা শারমিন এবং জান্নাতুল ফেরদৌস। রাজশাহী দলের নেতৃত্ব দেয়া হয়েছে অভিজ্ঞ স্পিনার খাদিজাতুল কুবরা কে। এই দলে আরো আছেন লতা মন্ডল ও পান্না ঘোষ। জাতীয় দলের ওপেনার ফারজানা হককে দেয়া হয়েছে বরিশাল দলের দায়িত্ব। এ দলে আছেন নাহিদা আক্তার আর রবি পেসার হান্ট থেকে নির্বাচিত হওয়া পূজা চক্রবর্তী। এবারই প্রথম বারের মত জাতীয় লিগে অংশগ্রহন করছে ময়মনসিংহ বিভাগ। নতুন দলের দায়িত্ব দেয়া হয়েছে নিগার সুলতানাকে। চট্টগ্রাম বিভাগের হয়ে নেতৃত্ব দিবেন ফাহিমা খাতুন। এই দলের হয়ে আরো খেলবেন জাতীয় দলের উদীয়মান পেস বোলার সুরাইয়া ছন্দা আর আয়শা আক্তার।