বিসিসিআই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছিল পিসিবি’র সঙ্গে !

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
বিসিসিআই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছিল পিসিবি’র সঙ্গে !

বিসিসিআই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছিল পিসিবি’র সঙ্গে !

বিসিসিআই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছিল পিসিবি’র সঙ্গে !

আবার শুরু হলো পাক-ভারত যুদ্ধ। না সীমান্তে গোলাগুলি নয়, দুই ক্রিকেট বোর্ডের মধ্যে কথার যুদ্ধ। পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান এবার উল্টো জবাব দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে। পিসিবি প্রধান শাহারিয়ার খান জানিয়ে দেন, বিসিসিআইয়ের সাথে কোন সমঝোতা নয়। বিসিসিআই আমাদের সাথে আনুষ্টানিক চুক্তিতে স্বাক্ষর করেছিলো। যা নিয়ে আমরা ইতিমধ্যে আইনি নোটিশ দিয়েছি। এরই মধ্যে তারা আমাদেরকে উত্তরও দিয়ে দিয়েছে। এতে তাদের দুটি বিষয়ে আপত্তি আছে। যার একটি হলো- ওদের সাথে কোন সমঝোতা নয়, পাকাপাকি চুক্তিই হয়েছিলো। শাহারিয়ার খান আরও বলেন, ‘তিন মোড়ল’ তত্ত্বে সমর্থন দেয়ায় তারা আমাদের সাথে খেলতে রাজি হয়েছিলো। তবে তারা শেষ পর্যন্ত কথা রাখতে পারেনি। এর ফলে আমরা ব্যাপক ক্ষতির সম্মুক্ষিন হয়েছি। ‘তিন মোড়ল’ তত্ত্বে আর না থাকায় অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন পিসিবি প্রধান। তিনি আরও যোগ করেন- লাভবান তখনই হবো যখন সিরিজটা আয়োজন হবে। পিসিবি প্রধান এ নিয়ে সর্বোচ্চ পর্যায়েও কথা বলবেন বলে জানা গেছে। তিনি বলেন, আমরা এটিকে অনেক গুরুতর ভাবেই নিয়েছি। দরকার হলে আইসিসি’র সর্বোচ্চ পর্যায়ে নিয়ে হলেও এর সঠিক বিচার করাবো।