পন্টিং-সাংগাকারাদের দলে আছেন আতাহার আলীও

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
পন্টিং-সাংগাকারাদের দলে আছেন আতাহার আলীও

পন্টিং-সাংগাকারাদের দলে আছেন আতাহার আলীও

পন্টিং-সাংগাকারাদের দলে আছেন আতাহার আলীও

চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ইতিমধ্যে কয়েকটি দেশ ঘোষনা করে ফেলেছে নিজেদের সেরা ১৫ । ইতিমধ্যে ১৫ জনের দল ঘোষনা করেছে বাংলাদেশও।

মাশরাফির নেতৃত্বে ২০০৬ সালের পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রিফি খেলতে যাবে বাংলাদেশ। বড় আসরের খেলাটা শুধু মাঠেই যে সিমাবদ্ব থাকে তা কিন্ত না। খেলা হয় ধারাভাষ্য কক্ষেও। এসব কথা মাথায় রেখে এবারের টুর্নামেন্টে থাকছে সব দেশেরই ধারাভাষ্যকার। তাই বলে শুধু পুরনোতেই থেমে নেই বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসি। এই আসরের মধ্য দিয়ে অভিষেক হচ্ছে রিকি পন্টিং, ব্রেন্ডন ম্যাককালাম,  গ্রায়েম স্মিথ আর কুমার সাঙ্গাকারার। এবারের আসরের সব দলের মতই ধারাভাষ্য কক্ষের জন্যও ঘোষিত হয়েছে ১৫ সদস্যের দল। নতুন-পুরনোর কম্বিনেশনে গড়া এই দলে আছেন বাংলাদেশের আতাহার আলী খানও। দলে আছেনঃ- শেন ওয়ার্ন, সৌরভ গাঙ্গুলি, সঞ্জয় মঞ্জরেকার, ইয়ান বিশপ, সন পোলক, রমজ রাজা, আতাহার আলী খান, মাইকেল স্ল্যাটার, মাইকেল অথারটন, নাসের হুসেইন, সিমন ডুওল, রিকি পন্টিং, ব্রেন্ডন ম্যাককালাম,  গ্রায়েম স্মিথ এবং কুমার সাঙ্গাকারা।