গাজী গ্রুপ ক্রিকেটার্স জিতছে, শিখছে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
গাজী গ্রুপ ক্রিকেটার্স জিতছে, শিখছে

গাজী গ্রুপ ক্রিকেটার্স জিতছে, শিখছে

গাজী গ্রুপ ক্রিকেটার্স জিতছে, শিখছে

[caption id="attachment_1239" align="aligncenter" width="550"] মূলত একটি দল হিসেবে খেলে সাফল্যের দেখা পাচ্ছে গাজী গ্রুপ ক্রিকেটার্স[/caption] গাজী গ্রুপ ক্রিকেটার্স। ঢাকা প্রিমিয়ার লীগ(ডিপিএল) এ তারা এবার একটি স্লোগান নিয়ে খেলছে, "আমরা জিতি, অথবা শিখি"। তবে ডিপিএলের তৃতীয় রাউন্ড পর্যন্ত এখনও হারেনি গাজী গ্রুপ ক্রিকেটার্স। তিন ম্যাচের তিনটিতেই জিতে নেট রানরেটে এগিয়ে থেকে পয়েন্ট তালিকার সবার উপরে তারা। ঢাকা প্রিমিয়ার লীগের ১ম ৩ রাউন্ডের খেলা শেষে গাজী গ্রুপ ক্রিকেটার্স এর পাশাপাশি প্রাইম ব্যাংক ও আবাহনী লিমিটেড ও ৩টি ম্যাচই জিতেছে। নেট রানরেটের হিসাবে দুই ও তিনে যথাক্রমে প্রাইম ব্যাংক ও আবাহনী লিমিটেড। [caption id="attachment_1240" align="aligncenter" width="350"] সাকিবের ক্রিকেট গুরু সালাউদ্দিনের কাছ থেকে শিখছে ক্রিকেটাররা[/caption] সাকিব আল হাসানকে এবার দলে ভিড়িয়েছিলো গাজী গ্রুপ ক্রিকেটার্স। যদিও আইপিএলে খেলার জন্যে সাকিব আল হাসানকে এখনও তারা পাননি। তবে শুরু থেকেই দলকে নিজের ক্রিকেট জ্ঞানের ভান্ডার থেকে সমৃদ্ধ করে যাচ্ছেন সাকিবের ক্রিকেট গুরু মোহাম্মদ সালাউদ্দিন। তার কোচিং এই এবার ডিপিএল খেলছে গাজী গ্রুপ ক্রিকেটার্স দলটি। [caption id="attachment_1241" align="aligncenter" width="300"] দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নাসির হোসেন[/caption] কোচ সালাউদ্দিন যদি হন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অনুপ্রেরণা তাহলে দলপতি নাসির হোসেন করছেন দলকে উদ্বুদ্ধ করার কাজটি। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চলেছেন মিস্টার ফিনিশার। নামের সাথে ফিনিশার তকমাটি আগে থেকেই ছিলো, তকমাটির যথার্থতা প্রমাণ করেছেন এখন পর্যন্ত ডিপিএলে। তিন ম্যাচের একটিতেও প্রতিপক্ষের বোলাররা তাকে আউট করতে পারেননি। ১ম ম্যাচে মোহামেডানের বিপক্ষে অপরাজিত ১০৬, ২য় ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে অপরাজিত ৪১ ও ৩য় ম্যাচে লিজেন্ডস অফ রুপগঞ্জের বিপক্ষে অপরাজিত ১৫ রান করে নাসির হোসেন তার দলের পক্ষে সর্বোচ্চ রান(১৬২) সংগ্রাহক। [caption id="attachment_1121" align="aligncenter" width="550"] ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে উড়ছেন আবু হায়দার রনি[/caption] গাজী গ্রুপ ক্রিকেটার্স এবারের ডিপিএলে প্রতিপক্ষের ব্যাটসম্যানদেরকে ভুগিয়েছে তাদের বোলারদের দারুণ বোলিংএ। শুরুতে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাওয়া শফিউল ইসলাম, তরুণ পেসার আবু হায়দার রনির পেস এবং মাঝখানে পারভেজ রসুল ও মেহেদি হাসানের অফস্পিনে দারুণ সাফল্য পাচ্ছে তারা। সমান সংখ্যক ৭টি উইকেট নিয়েছেন আবু হায়দার রনি ও পারভেজ রসুল। কোচ সালাউদ্দিনের কোচিংএ, নাসিরের অধিনায়কত্বে গাজী গ্রুপ ক্রিকেটার্স জিতছে, শিখছে।