চুড়ান্ত হয়েছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্ততি ম্যাচের সূচি। আগামী জুনে ইংল্যান্ড-ওয়েলেস এ অনুষ্ঠিত হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি।
মূল পর্বের খেলা শুরু হবে ১জুন থেকে। এর আগে গা গরমের ম্যাচে মাঠে নামবে ছয় দল। ইংল্যান্ড এবং দঃ আফ্রিকার মধ্যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ থাকায় প্রস্ততি ম্যাচ খেলবেনা এই দু-দল।
এ-গ্রুপে আছে স্বাগতিক ইংল্যান্ড এর সাথে অষ্ট্রেলিয়া, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড।
বি-গ্রুপে আছে ভারত, পাকিস্তান, দঃ আফ্রিকা আর শ্রীলঙ্কা।
সর্বশেষ ২০০৬ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়া বাংলাদেশ ১০ বছর পর আবার অংশীদার চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে।
প্রস্ততি ম্যাচের সূচিঃ-২৬ মে ওভাল(লন্ডন) অষ্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা২৭ মে এজবাষ্টন (বার্মিংহাম) বাংলাদেশ বনাম পাকিস্তান২৮ মে ওভাল (লন্ডন) ভারত বনাম নিউজিল্যান্ড২৯ মে এজবাষ্টন (বার্মিংহাম) অষ্ট্রেলিয়া বনাম পাকিস্তান৩০ মে এজবাষ্টন (বার্মিংহাম) নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা৩১ মে ওভাল (লন্ডন) বাংলাদেশ বনাম ভারত