১৭২ এ থামলো সাকিববিহীন কোলকাতা
১৭২ এ থামলো সাকিববিহীন কোলকাতা
১৭২ এ থামলো সাকিববিহীন কোলকাতা
প্রথম ৩টি ম্যাচের ন্যায় এই ম্যাচেও একাদশে জায়গা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। সাকিববিহীন কোলকাতা নাইট রাইডার্স কোলকাতার ইডেন গার্ডেনে টসে হেরে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৬ উইকেট ১৭২ রান জমা করেছে স্কোরবোর্ডে।
কোলকাতার হয়ে রবিন উথাপ্পা সর্বোচ্চ ৬৮ রান করেন। এছাড়া মনীশ পান্ডে ৪৬ ও ইউসুফ পাঠান করেন অপরাজিত ২১* রান। হায়দ্রাবাদের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন ভুবেনেশ্বর কুমার।
