তামিমের অর্ধশতকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
-
1
বিপিএলে ফিক্সিং নিষিদ্ধ চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক ও কর্মকর্তা
-
2
বিনা লড়াইয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
-
3
স্মৃতি ও সংহতির বার্তায় কাঠমান্ডু সফরে বাংলাদেশ
-
4
অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করল ভারত
-
5
শ্রীলঙ্কাকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়
তামিমের অর্ধশতকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
তামিমের অর্ধশতকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
সিরিজের শুরুটা ভালো কিছুর ইংগিত দিচ্ছেনা বলাই যাই। শুরুর দিকে দলীয় ৯ রানেই নেই দুই উইকেট। একপ্রান্ত ধরে রেখে ধাক্কাটা সামলে উঠার চেষ্টা করছেন তামিম ইকবাল।
৫ রান করে বিদায় নেন তামিমের সাথে ওপেনিং এ আসা সৌম্য সরকার। প্রস্ততি ম্যাচে শতক হাকানো ব্যাটসম্যান সাব্বির রুম্মান এদিন প্যাভিলিয়নে ফেরেন খালি হাতেই। ৩ বল খেলে করেন ০ রান।তামিমের সাথে মুশফিক অন্য প্রান্তে ভালোই সমর্থন দিচ্ছিলো। হঠাৎই ম্যাককার্থির বলে ক্যাচ ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন তিনিও।
সাকিব এসে শুরুটা করেছিলেন দুর্দান্ত। কিন্ত তিনিও খুব একটা সুবিধা করতে পারেননি আইরিশদের এই সবুজ আর বাউন্সি উইকেটে।
এতসব আসা যাওয়ার মিছিলে তামিম দেখিয়ে যাচ্ছেন আশার আলো। এখনো পর্যন্ত তামিম একপ্রান্ত আগলে রেখে অপরাজিত আছেন ৮ চারে ৮৮ বল খেলে ৬৪ রানে। এ নিয়ে এটি তামিমের ৩৫ তম ওয়ানডে অর্ধশতক।
এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান। মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিজে আছেন ৫৬ বলে করা ৪৩ রানে।
