৫ ম্যাচে ৩ জয় মোহামেডানের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
৫ ম্যাচে ৩ জয় মোহামেডানের

৫ ম্যাচে ৩ জয় মোহামেডানের

৫ ম্যাচে ৩ জয় মোহামেডানের

গত ম্যাচেই অধিনায়ক রকিবুল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে জিতেছিলো ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ ডিপিএল(ঢাকা প্রিমিয়ার লীগ) এ টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে রকিবুল হাসানের মোহামেডান। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারানো মোহামেডানের এটি ৫ম ম্যাচে ৩য় জয়।  সাভারের বিকেএসপি'র চার নাম্বার গ্রাউন্ডে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের দলপতি রকিবুল হাসান। প্রথমে ব্যাট করতে নামা ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের শুরুটা ভালোই হয়েছিলো। দুই উদ্বোধনী ব্যাটসম্যান রুবেল মিয়া ও নাসিরউদ্দিন ফারুক ৩৩ বলে তোলেন ৩৮ রান। বোলার তাইজুল ইসলামের প্রথম শিকার হয়ে সাজঘরে ফেরেন নাসিরউদ্দিন ফারুক। ৬ রান পর মেহেদি মাহবুবকেও উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরান তাইজুল ইসলাম। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ভিক্টোরিয়া। আর উইকেট শিকারে নেতৃত্ব দিয়েছেন তাইজুল ইসলাম ও এনামুল হক জুনিয়র। তাইজুল নেন ৪টি এবং এনামুল ঝুলিতে পোরেন ৩টি উইকেট। ভিক্টোরিয়ার হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন রুবেল মিয়া। ১৫৪ রানের মামুলি পুঁজি পায় ভিক্টোরিয়া। ১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় বলেই ওপেনার সৈকত আলীকে হারায় মোহামেডান। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৪৮ রান যোগ করে রনি তালুকদার ও শামসুর রহমান মোহামেডানকে চাপে পড়তে দেননি। দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলতে থাকেন জাতীয় দলের হয়ে একসময় ইনিংসের গোড়াপত্তন করা শামসুর রহমান। ৩য় উইকেট জুটিতে অধিনায়ক রকিবুল হাসানকে সাথে নিয়ে যোগ করেন আরো ৩৮ রান। ২০ রান করা রকিবুল হাসান মইনুলের বলে বোল্ড হয়ে ফিরলে ক্রিজে আসেন অভিষেক মিত্র। ক্রিজে এসেই দ্রুত ম্যাচ শেষ করার তাড়া যেনো পেয়ে বসে তার। ৪টি চার ও ২টি ছয়ে ২৫ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন তিনি। লিস্ট এ ক্যারিয়ারের ২১তম অর্ধশতকের দেখা পাওয়া শামসুর রহমান অপরাজিত থাকেন ৭৪ রান করে। সংক্ষিপ্ত স্কোরঃ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ১৫৪/১০(৪০), রুবেল মিয়া ৪২, তাইজুল ৪/৩৭ মোহামেডান স্পোর্টিং ক্লাব ১৫৫/৩(৩১.২), শামসুর ৭৪*, অভিষেক ৩৯*, মোহামেডান স্পোর্টিং ক্লাব ৭ উইকেটে জয়ী।