মা হারালেন খালেদ মাসুদ পাইলট, বিসিবির শোক
-
1
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের অভিনন্দন জানাল মন্ত্রিসভা
-
2
বাংলাদেশ এইচপি দলের রোমাঞ্চকর জয়, নিউজিল্যান্ড এ দলকে ২৩ রানে হারাল বাংলাদেশ
-
3
শেরেবাংলা স্টেডিয়ামে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড বাতিলের খবরটি মিথ্যা- বিসিবি
-
4
টেস্ট ক্রিকেটে শরিফুলের ঐতিহাসিক লাফ, টেস্টের নতুন শীর্ষ বোলার মিচেল স্টার্ক
-
5
দিনুশার লড়াকু শতকে ম্যাচ ড্র, ১-০ ব্যবধানে সিরিজ ভারতের
মা হারালেন খালেদ মাসুদ পাইলট, বিসিবির শোক
মা হারালেন খালেদ মাসুদ পাইলট, বিসিবির শোক
মা হারালেন বাংলাদেশের সাবেক অধিনায়ক, উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট। আজ (২৫ জুন) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাইলটের মাতা নার্গিস আরা বেগম। মৃ'ত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯।
নার্গিস আরা বেগমের মৃ'ত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানিয়েছে খালেদ মাসুদ পাইলটের ও তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা।
নিজের মায়ের মৃ'ত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন খালেদ মাসুদ পাইলট। তিনি জানান সকাল ১১ টা ৪৫ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান তাঁর মা।
তিনি জানান, এশার নামাজের পর নার্গিস আরা বেগমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে টিকাপাড়া গোরস্থান মাঠে।
