১৪২ রানের পুঁজি নিয়েও দিল্লির বিপক্ষে জয় মুম্বাইয়ের
১৪২ রানের পুঁজি নিয়েও দিল্লির বিপক্ষে জয় মুম্বাইয়ের
১৪২ রানের পুঁজি নিয়েও দিল্লির বিপক্ষে জয় মুম্বাইয়ের
এবারের আইপিএল এর এটি ২৫ তম ম্যাচ। পয়েন্ট টেবিলে সবার উপরে মুম্বাই ইন্ডিয়ান্স আর পাঁচ নাম্বারে অবস্থান দিল্লি ডেয়ারডেভিলস এর। সেমিফাইনালিস্ট ৪ দলের এক দল হতে হলে দিল্লি’র জয়ের বিকল্প আর কিইবা হতে পারে।
সন্ধ্যায় টস জিতে দিল্লি অধিনায়ক জহির খান ব্যাটিংয়ে পাঠান মুম্বাইকে। অধিনায়কের এমন সিদ্বান্ত বিফলে যেতে দেয়নি দিল্লি বোলাররা। অভিজ্ঞ অমিত মিশরা আর পেট কমিন্স মিলে চেপে ধরেন মুম্বাইয়ের ব্যাটসম্যান দের। এদিন মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন জশ বাটলার, আর পোলার্ড করেন ২৬ রান। এমন ভরাডুবি ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে ১৪৩ রানের টার্গেট দাড় করায় মুম্বাই ইন্ডিয়ানস। মিশরা আর পেট কমিন্স নেন দুটি করে উইকেট।
১৪২ রানের সহজ টার্গেট তাড়া করতে যেন দিশেহারা হয়ে গিয়েছিলেন ডেয়ারডেভিলস রা। শুরু থেকেই হারায় নিয়মিত বিরতিতে উইকেট। শেষ দিকে দিল্লির দুই আফ্রিকান পেসার কাংগিসো রাভাদা আর ক্রিস মরিস এর ঝড়ো ব্যাটিংয়ে কিছুটা আশার আলো দেখালেও শেষ পর্যন্ত মুম্বাই বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে সহজ আত্বসমর্পন করে দিল্লি। রাভাদা করেন ৩৯ বলে ৪৪ রান আর মরিস করেন ৪২ বলে ৫২ রান। মুম্বাইয়ের হয়ে মিশেল ম্যাকলাগান নেন ৩ উইকেট। মুম্বাই জয় পায় ১৪ রানের।
সংক্ষিপ্ত স্কোরঃ-
মুম্বাই ইন্ডিয়ান্স- ১৪২/৮(২০ওভার)
জশ বাটলার ২৮(১৮), পোলার্ড ২৬(২৯)
অমিত মিশরা ২/১৮
দিল্লি ডেয়ারডেভিলস- ১২৮/৭(২০ওভার)
ক্রিস মরিস ৫২(৪২), রাভাদা ৪৪(৩৯)
মিশেল ম্যাকলাগান ৩/২৪
ম্যান অব দি ম্যাচঃ- মিশেল ম্যাকলাগান
