বিসিবির নতুন দুই পরিচালকের নিয়োগের বৈধতা নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের প্রেস বিজ্ঞপ্তি
-
1
লিটন সাইফের ব্যাটে উড়ে গেল দুরন্ত, অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে জয় দিয়ে শুরু ধুমকেতুর
-
2
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা, দলে ঢুকলেন মোহাম্মদ সিরাজ
-
3
রুদ্ধশ্বাস ফিনিশ, সোহানের ব্যাটে দুই উইকেটের নাটকীয় জয় দুর্বারের
-
4
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি স্থগিত
-
5
টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্যে থাকছেন বাংলাদেশের আতহার আলী খান
বিসিবির নতুন দুই পরিচালকের নিয়োগের বৈধতা নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের প্রেস বিজ্ঞপ্তি
বিসিবির নতুন দুই পরিচালকের নিয়োগের বৈধতা নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের প্রেস বিজ্ঞপ্তি
বিসিবি'র (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) নতুন সভাপতি ও পরিচালকের নিয়োগের বৈধতা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করায় তার জায়গায় নতুন সভাপতি করা হয়েছে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে।
এর আগে পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন জালাল ইউনুস। তার জায়গায় পরিচালক হিসেবে বিসিবিতে অন্তর্ভূক্ত হন ফারুক আহমেদ। জাতীয় ক্রীড়া পরিষদ আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকে অব্যহতি দেয়, তাঁর জায়গা নেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম।
ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমের বিসিবি পরিচালক পদের বৈধতা নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ এক বিজ্ঞপ্তি দিয়েছে।
শুক্রবার একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ফারুফ আহমেদ ও নাজমুল আহমেদ ফাহিমকে তাদের পদে বৈধতা নিয়ে ব্যাখ্যা দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। বিজ্ঞপ্তিতে বলা হয়,
"বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের ৯.৩.২ নং অনুচ্ছেদ মোতাবেক জনাব নাজমুল আবেদিন ফাহিমকে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনয়ন দেওয়া হয়। অপরদিকে গঠনতন্ত্রের ১৩.২ (খ) ৪ নং অনুচ্ছেদ মোতাবেক পরিচালক ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক ইতোপূর্বের মনোনয়ন পরিবর্তন করে জনাব ফারুক আহমেদ এবং জনাব নাজমুল আবেদিন ফাহিমকে মনোনয়ন দেওয়া হয়।"
সরকার পতনের পর পুরো দেশের মত সংস্কারের ছোঁয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। এর আগে বুধবার জরুরি সভায় সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন নাজমুল হাসান পাপন।
বুধবার বেলা ১১টায় ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির বোর্ড সভা শুরু হয়। নব নির্বাচিত সভাপতি ফারুক আহমেদ বুধবার সকালে বোর্ড সভায় অংশ নিতে মন্ত্রণালয়ে আসেন। সেখানে ৯ পরিচালকের উপস্থিতিতেই নতুন সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ।
