অভিজ্ঞতার দাপটে কলাবাগানের জয়,হার ভিক্টোরিয়ানদের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
অভিজ্ঞতার দাপটে কলাবাগানের জয়,হার ভিক্টোরিয়ানদের

অভিজ্ঞতার দাপটে কলাবাগানের জয়,হার ভিক্টোরিয়ানদের

অভিজ্ঞতার দাপটে কলাবাগানের জয়,হার ভিক্টোরিয়ানদের

বলা যায় এই আসরে দু-দলই শক্তির বিচারে প্রায় কাছাকাছি। তবে অভিজ্ঞদের দিয়ে বিচার করতে গেলে এদিক দিয়ে আশরাফুল এর কলাবাগান ক্রিড়া চক্র এগিয়েই থাকে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের চেয়ে।

আশরাফুল এর সাথে আছেন তুষার ইমরান, মেহরাব হোসেন জুনিয়র আর জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজার মত অভিজ্ঞ ব্যাটসম্যানরা। আছে মুক্তার আলী কিংবা আবুল হাসান রাজুর মত পেসার অল-রাউন্ডার। এদিক থেকে পিছিয়েই আছে নতুনে গড়া ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। বিকেএসপির ৩ নাম্বার মাঠে  সকালের মেঘলা আবহাওয়া দেখে টস জিতে বোলিংয়ের সিদ্বান্ত নিয়েছিলেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।  এদিন কলাবাগানের নিয়মিত ওপেনার জসিম উদ্দিনের পরিবর্তে আশরাফুলের সাথে ওপেনিং করতে আসেন মেহরাব হোসেন জুনিয়র। দু-জনে ভালোই সামলাচ্ছিলেন শুরুটা। এদিন আশরাফুল ২২ বলে মাত্র ১০ রান করে আউট হলেও ধৈর্যের পরীক্ষা দেন আরেক ওপেনার মেহরাব হোসেন জুনিয়র। আউট হওয়ার আগে খেলেন ১৩০ বলে ৬৩ রানের লম্বা ইনিংস।  অর্ধ-শতক পান আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরান আর অলরাউন্ডার মুক্তার আলী। তুষার ইমরান খেলেন ১২৪ বলে ৫৬ রানের ইনিংস। এদিক থেকে মুক্তার আলি করেন মাত্র ৩৩ বলে ৫২ রান। ৫০ ওভার শেষে কলাবাগান ক্রিড়া চক্রের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২৫৯ রান। ভিক্টোরিয়ার হয়ে মনির হোসাইন নেন ২ উইকেট। ২৬০ রানের টার্গেটে খেলতে নেমে কলাবাগানের অভিজ্ঞতার সামনে একেবারে মুচড়ে পড়েনি ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। সামর্থ্যের সব দিয়েই খেলেছেন নতুনরা। ওপেনিংয়ে কিছুটা নড়বড়ে হলেও নাসিরউদ্দিন ফারুক খেলেন ১২৯ বলে ৫৮ রানের ইনিংস। এরপর কিছুটা যাওয়া আসার মিছিল শুরু হলেও এক পর্যায়ে এসে দলের বিপর্যয়ে হাল ধরেন শাফিউল হায়াত আর মইনুল ইসলাম।  হায়াত খেলেন ১১৯ বলে ৬৪ রানের ইনিংস। মইনুল করেন ৭৯ বলে ৭৫ রান। এই দুই ব্যাটসম্যান আউট হবার পর কলাবাগানের বোলারদের সামনে শক্ত হয়ে দাড়াতেই পারেনি ভিক্টোরিয়ার ব্যাটাররা। শেষ পর্যন্ত ৫০ ওভার খেলে হারের ব্যাবধান কমায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ১০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কলাবাগান ক্রিড়া চক্র। এবারের আসরে এটি কলাবাগানের প্রথম জয়। সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ- কলাবাগান ক্রিড়া চক্র- ২৫৯/৬ (৫০ ওভার) মেহরাব জুনিঃ ৬৩(১৬৩), তুষার ইমরান ৫৬(১২৪), মুক্তার আলী ৫২(৩৩) মনির হোসাইন ২/৪৬ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব- ২৪৯/৯ (৫০) মইনুল ইসলাম ৭৯(৭৫), শফিউল হায়াত ৬৪(১১৯) আবুল হাসান ২/৩১ ম্যান অব দি ম্যাচ- মুক্তার আলী