গাজী গ্রুপের কাছে আবাহনীর হার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
গাজী গ্রুপের কাছে আবাহনীর হার

গাজী গ্রুপের কাছে আবাহনীর হার

গাজী গ্রুপের কাছে আবাহনীর হার

৭৬ রানের অপরাজিত এক ঝলমলে ইনিংস খেলেন আফিফ তবু পারলেন না জেতাতে আবাহনীকে। আনামুল হক (৯৭) এবং পারভেজ রসুলের (৯১) অর্ধশতকে গাজি গ্রুপ অফ ক্রিকেটার্সের লক্ষ্যটা শেষ পর্যন্ত পেরোতে পারে নি তারা। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান করে গাজি গ্রুপ কঠিন লক্ষ্য ছুড়ে দেয় আবাহনীর দিকে। শেষ পর্যন্ত ধানমন্ডির জায়ান্টরা নির্ধারিত ওভারের দুই ওভার আগেই সবকটি উইকেট হারিয়ে ২৫৭ রান করে। ফলে ২৫ রানের জয় পায় গাজি গ্রুপ অফ ক্রিকেটার্স। এদিন সাভারের বিকেএসপির তিন নাম্বার মাঠে আবাহনীর নতুন অধিনায়ক মোহাম্মদ মিথুন টসে জিতে ফিল্ডিং এর সিদ্বান্ত নেন। গাজি গ্রুপের হয়ে ওপেন করতে নামা জহুরুল ইসলাম মাত্র ৩ রান করেই বিদায় নেন। এরপর গত ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি করা মমিনুল হক এসে সঙ্গ দেন আরেক ওপেনার আনামুল হক বিজয়কে। দুইজন মিলে শুরুর ধাক্কা সামাল দেন। মমিনুল ব্যক্তিগত ২৩ রান করে আবাহনীর অলরাউন্ডার আফিফের শিকার হয়ে ফিরে যান। দলিয় ৯১ রানে মুনিম ফিরে গেলে ব্যাটিংয়ে আসেন কাশ্মীরি ক্রিকেটার পারভেজ রসুল। বিজয় এবং রসুল মিলে ৯৩ রানের জুটি গড়েন। আনামুল হক সাতটি চার এবং তিনটি ছয়ের সাহায্যে সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে আবাহনীর মানান শার্মার শিকার হয়ে ফিরে যান। অপরিদিকে পারভেজ রসুল ও তুলে নেয় অর্ধশতক। ৮৭ বলে পাঁচটি চার এবং তিনটি ছয়ের মাধ্যমে ৯১ রান করেন এই অলরাউন্ডার। এছাড়া অধিনায়ক নাদিফ চৌধুরীর ৪১ রানের ইনিংসে নির্ধারিত ওভার শেষে ২৮২ রানে গিয়ে থামে গাজি গ্রুপ অফ ক্রিকেটার্স। ২৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে আফিফ হোসেন ছাড়া আর কেউই দাঁড়াতে পারেনি আবাহনীর। উদ্বোধনী জুটিতে ৫৫ রান তোলে ভালই শুরু করেছিলেন দুই ওপেনার লিটন কুমার দাস এবং সাইফ হাসান। প্রথম ব্যাটসম্যান হিসেবে সাইফ ব্যক্তিগত ১৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। আরেক ওপেনার লিটন কুমার দাস ৪২ বলে পাঁচটি চারের সাহায্যে বলের সমান ৪২ রান করে গাজির নাইম ইসলাম জুনিয়রের বোল্ড আউটে পরিণত হন। অধিনায়ক মিথুন ২১ রান করে গাজির পেসার আলাউদ্দিন বাবুর শিকার হন। এক প্রান্ত আগলে রেখে দলকে জয় এনে দিতে চেয়েছিলেন আফিফ। সাত চার এবং এক ছক্কার সাহায্যে ৮০ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ২৫৭ রানে অলআউট হয় আবাহনী লিমিটেড। ব্যাট হাতে ৯১ রানের পাশাপাশি বল হাতে এক উইকেট পাওয়া গাজি গ্রুপ অফ ক্রিকেটার্সের অলরাউন্ডার পারভেজ রসুল হয়েছেন ম্যাচসেরা। সংক্ষিপ্ত স্কোরঃ গাজি গ্রুপ অফ ক্রিকেটার্স ২৮২/৯ (৫০) আনামুল হক ৯৭, পারভেজ রসুল ৯১ সাইফুদ্দিন ৫৬/৩, কাজি অনিক ৫৮/৩ আবাহনী লিমিটেড ২৫৭/১০ (৪৮.১) আফিফ হোসেন ৭৬*, লিটন কুমার দাস ৪২ আলাউদ্দিন বাবু ৪৫/৩, আবু হায়দার রনি ৩৭/২ ম্যাচসেরাঃ পারভেজ রসুল