বিসিবিতে নয়া দায়িত্বে হাবিবুল বাশার
-
1
মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড
-
2
ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে হারিয়ে শিরোপা জিতল আফগানিস্তান
-
3
ওয়ানডেতে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের উত্থান, আট নম্বরে ইংল্যান্ড
-
4
নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত
-
5
ভারত সিরিজে পেসারদের ক্লান্তি এড়াতে কিউই স্কোয়াডে ব্যাপক রদবদল
বিসিবিতে নয়া দায়িত্বে হাবিবুল বাশার
বিসিবিতে নয়া দায়িত্বে হাবিবুল বাশার
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়কের নাম হাবিবুল বাশার সুমন। সর্বোচ্চ পর্যায়ে দীর্ঘদিন বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করেছেন, পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর অধীনে কাজ করেছেন নির্বাচক হিসাবে।
বিসিবির সর্বশেষ বোর্ড সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বদল আসে নির্বাচক প্যানেলে। মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন চেয়ার হারান। সেই দুই চেয়ারে বসেন গাজী আশরাফ হোসেন লিপু ও হান্নান সরকার। দায়িত্বে রয়ে যান অপর সদস্য আব্দুর রাজ্জাক। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে জানিয়েছিলেন নান্নু ও বাশারকে কোন দায়িত্বে রেখে দেবার কথা।
হাবিবুল বাশার পেয়েছেন নয়া দায়িত্ব। বিসিবি উইমেন্স উইং এর প্রধান হিসাবে দায়িত্ব পেয়েছেন তিনি।
আজ তাঁকে অভিনন্দন জানান বিসিবি পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এমপি ও বাংলাদেশ নারী দলের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি।
